সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার; প্রকাশিত সংবাদের প্রতিবাদ; কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান,২লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ;

নওগাঁর পত্নীতলায় মোবাইল মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ ;

  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৬ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ;
নওগাঁ জেলা প্রতিনিধি;

নওগাঁর পত্নীতলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অসুস্থ রোগী কে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর ) সকাল ১১ টায় উপজেলার আকবরপুর ইউনিয়নের মধইল বাজারে মোবাইল মেডিক্যাল ক্যাম্পে ব্যানারে বয়স্ক, মা ও শিশু রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। এ সময় রোগীরদের চিকিৎসা সেবা প্রদান করেন পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ।
এছাড়া পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন ইউনিটের চিকিৎসক গণ উপস্থিত ও ডাঃ শামীম হাসনাত চৌধুরী চিকিৎসা সেবা প্রদান করেন।
উক্ত মেডিক্যাল ক্যাম্প টি সার্বিক পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান মিলন।
পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ আমাদেরকে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও সার্বিক সহযোগিতায় এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ডিআইবি প্রকল্পে মোবাইল মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হচ্ছে। উপজেলার ঘনবসতি ইউনিয় নির্ধারন করে এক দিন করে এই সেবা প্রদান করা হবে।
কোমরের ব্যথা ও অন্যান্য সমস্যা নিয়ে উপজেলার হাজিরা পুকুর থেকে আসা আজিন্র তর্কি ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ হাতে পেয়ে তিনি খুব খুশী। তিনি আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজক এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের নওগাঁ অঞ্চলের ব্যবস্থাপক রিন্টু মার্ডি, বলেন আমরা সারা বছর পিছিয়ে পড়া আদিবাসীদের জীবন মান উন্নয়নে জন্য কাজ করে থাকি যেমন অবহেলিত পরিবারকে চিকিৎসা, সাহায্য সহেতা, অবহেলিত বাচ্চাদের স্কুল মুখি করা, স্বাস্থ্য সচেতন, এবং সেনেটারী, পরিবেশবান্ধব টয়লেট, শিশু শ্রম বন্ধ সহ বিভিন্ন সামাজিক ধরনের ক্যাম্পেইন আমাদের সংস্থার পক্ষ থেকে পরিচালনা করা হয় এবং এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় আঞ্চলিক পরিদর্শক মাথিয়াস হেমরম ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews