রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান; কাউখালীতে তাবলিগ জামাতের দাওয়াতি পরামর্শ সভা অনুষ্ঠিত; তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ; জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক; সবুজ বাংলাদেশ বিনির্মানে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে ; মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন, ইউএনও; ভাঙ্গুড়ায় রাস্তায় জলাবদ্ধতা, ড্রেন দখলে, ড্রেনের উপরেও চলাচলের পথ বন্ধ; দেবীদ্বারে ‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সংগঠনের উদ্যোগে বদলাচ্ছে ৩ গ্রামের চিত্র; আত্রাই-রাণীনগরে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি রেজাউল ইসলাম রেজু; ‎রংপুরে বিএডিসির লেবারের টাকা আত্মসাতের তথ্য চাওয়ায় সাংবাদিককের উপর হামলা;

নেছারাবাদ উপজেলায় ঘাতক রিপনের ইঁদুর মারার ফাঁদে প্রাণ হারালেন তরুণ দুই ভাই;

  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৪ বার পঠিত




ডেক্স রি‌পোর্টার;

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় রাতে মাছ ধরতে গিয়ে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত দুজন হলেন উপজেলার উড়িবুনিয়া গ্রামের দিনমজুর মোঃ আয়নাল হক মিয়ার ছেলে মোঃ নাদিম (২৪) ও মোঃ ইমাম (২০)। বিষয়টি নিশ্চিত করেছেন
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম সরোয়ার।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মোঃ নাদিম ও মোঃ ইমাম বাড়ি থেকে মাছ ধরার জন্য বের হয়ে আর বাড়ি ফেরেননি। সকালে উড়িবুনিয়া গ্রামের একটি ধানখেতে দুই ভাইয়ের লাশ দেখতে পান এলাকাবাসী। ওই সময় পুলিশকে সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তথ্য সংগ্রহের গিয়ে জানা যায় উড়িবুনিয়া গ্রামের মোঃ আলমগীর হোসেনের মেয়ের জামাতা মোঃ রিপন কাজী, স্থানীয় চাউল ব্যবসায়ী মোঃ কবির তালুকদারের দিনমজুরের কাজ করতো রাতের আধারে চুরি করে বিদ্যুৎ নিয়ে ধানখেতে ইঁদুরের ফাঁদ তৈরি করেন। রাতে ধানখেতের পাশের খালে মাছ ধরতে গিয়ে নাদিম ও ইমাম অসাবধানতার কারণে ওই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

মৃত নাদিম ও ইমামের বাবা মোঃ আয়নাল হক সাংবাদিকদের বলেন, গতকাল রাতে তার দুই ছেলে মাছ ধরার জন্য বের হন। রাতে বাড়ি না ফেরায় আশপাশে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। সকালে লোকজনের কাছে ধানখেতে লাশ পড়ে থাকার খবর পান।

ওসি মোঃ গোলাম সরোয়ার জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ধানখেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ তৈরি অপরাধ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘাতক রিপন পলাতক রয়েছে স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews