মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ;

পঞ্চগড়ের দুই আসনে ১৯ জনের মনোনয়ন দাখিল;

  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৭ বার পঠিত



স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়ের দুটি আসনে মনোনয়ন দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এতে প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি জোট ও স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন। এর মধ্যে পঞ্চগড়-১ আসনে ৮ জন এবং পঞ্চগড়-২ আসনে ১১ জন প্রার্থী রয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) প্রার্থীরা রিটানিং কর্মকর্তার কাছে দাখিল করেছেন তাদের মনোয়নপত্র।
পঞ্চগড়-১ আসনে প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তবে একই জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র রাশেদ প্রধানও এই আসনে মনোনয়ন দাখিল করেছেন। এছাড়া বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ নাজমুল হক প্রধান এবং লেবার পার্টির ফেরদৌস আলমসহ মোট ৮জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
অন্যদিকে, পঞ্চগড়-২ আসনে বিএনপি মনোনীত কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ ও জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোট প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান সফিঊল আলম সুফিও মনোয়নপত্র দাখিল করেছেন। একই সাথে ১১ দলীয় জোটের আরেক শরিক জাগপা’র মুখপাত্র রাশেদ প্রধানও এই আসনে মনোনয়ন দিয়েছেন।
এছাড়াও,জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও প্রয়াত সংসদ সদস্য মোজাহার হোসেনের ছেলে প্রকৌশলী মাহমুদ হোসেন সুমন এবং দেবীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা রহিমুল ইসলাম বুলবুলসহ মোট ১১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। মনোনয়ন দাখিলকারী প্রার্থীরা আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান জানিয়েছেন, আগামী ৩ জানুয়ারি সকল মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews