শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

পিতার বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করল পাষণ্ড পুত্র;

  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭২ বার পঠিত



মোঃ আঃ কুদ্দুস খান স্টাফ রিপোর্টার, মঠবাড়ীয়া, পিরোজপুর;

পাপের ধন প্রায়শ্চিত্তে ফলে—কর্মগুণেই মানুষ ফল ভোগ করে। এমনই এক বর্বরোচিত ঘটনার সাক্ষী হলো পিরোজপুরের মঠবাড়ীয়া।
পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলাধীন ৯ নং সাপলেজা ইউনিয়নের তাফালবাড়ীয়া গ্রামে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা নুরুল হক মোল্লা (পিতা: মৃত ইসমাইল মোল্লা)-এর বসতঘরে নিজ পুত্র আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করার অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম শামীম মোল্লা (স্থানীয়ভাবে ‘শাহীন’ নামেও পরিচিত)। ঘটনাটি ঘটে শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৮টার দিকে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী শামীম মোল্লা তার পিতার বসতঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে এলে অভিযুক্ত ধারালো দা হাতে নিয়ে তাদের তাড়িয়ে দেয় বলে অভিযোগ রয়েছে।
সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মো. আবুল কালাম আজাদ জানান, আগুন নেভানোর প্রস্তুতি নেওয়ার সময় অভিযুক্ত দা হাতে নিয়ে তাদেরও বাধা দেয়। পরবর্তীতে স্থানীয় লোকজন থানা পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী নুরুল হক মোল্লা জানান, ‘আমার সব শেষ হয়ে গেছে। কয়েক বছর আগে শামীমকে ৫০ হাজার টাকা দিয়েছিলাম। ৭–৮ দিন আগে বাড়িতে এসে আবার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে আজ সকালে আমার বসতঘরে আগুন লাগিয়ে দেয়।’
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews