1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম  শরীফ বাহিনীর সদস্য আটক-১; প্রেমের ফাঁদে বিয়ে, পরে অস্বীকার—নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ; আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে অসুস্থ ৪ যুবক, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; আত্রাইয়ে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি, ৪০০ পরিবার পেলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য; নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত; মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল; ‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক; কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক; আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; মঠবাড়িয়ায় ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ;

পিরোজপুর তারুণ্যের উৎসব ২০২৫ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত;

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি :

এসো দেশ বদলাই,এসো পৃথিবী বদলাই, এসো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই।এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে পিরোজপুর সদর উপজেলাধীন সাতটি ইউনিয়ন ও পিরোজপুর পৌরসভাসহ মোট আটটি দল অংশগ্রহণ করে,প্রত্যেকটি খেলায় হাড্ডাহাড্ডি লড়াই এর শেষে ৭ নং শংকরপাশা ইউনিয়ন ফুটবল একাদশ ও পিরোজপুর পৌরসভা ফুটবল একাদশ ফাইনালে ওঠে।
২০ জানুয়ারি সোমবার পিরোজপুর জেলা স্টেডিয়াম মাঠে বিকেল ৩.৩০ মিনিটে শক্তিশালী ৭ নং শংকরপাশা ইউনিয়ন ফুটবল একাদশ ও পিরোজপুর পৌরসভা ফুটবল একাদশ মুখোমুখি হয়, হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে পিরোজপুর পৌরসভা ৩-০ গোলে ৭ নং শংকরপাশা ইউনিয়ন ফুটবল একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উক্ত ফাইনাল খেলায় অতিথী হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও পিরোজপুর পৌরসভার পৌর প্রশাসক মোঃ আসাদুজ্জামান, এ সময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ সাফায়েত হোসেন, পিরোজপুর সদর উপজেলা প্রকৌশলী হরষিত সরকার,আরাফাত রহমান কোকো ক্রিড়া সংসদ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ লিটন খান প্রমুখ।
টুর্নামেন্টে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন নাবিল ও সর্বোচ্চ গোলদাতা আলাল।
উক্ত টুর্নামেন্টে সুন্দর ধারাভাষ্য দিয়ে দর্শকদের মাতিয়ে টুর্নামেন্ট কে আরো সুন্দর করে তোলেন পিরোজপুরের বিশিষ্ট ধারাভাষ্যকার মোঃ আবুল হাসনাত রিপন ও মোঃ মুহিবুল্লাহ মুহিব।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews