1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড ; গরীব ও অসহায়ের মাঝে খাদ্য ও কাপড় বিতরণ, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্মরণে দোয়া মাহফিল; আত্রাই নদীর দক্ষিণ পাড়ের সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর; তেঁতুলিয়া আন্তর্জাতিক নারী দিবস পালিত; আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে আলোচনা সভা; মোংলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন -২০২৬ ; কেক কেটে ও ইফতার আয়োজনের মধ্য দিয়ে তেঁতুলিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; নেছারাবাদে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ; নওগাঁয় পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ে ভেসে এলো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ; নওগাঁর নওহাটায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত;

প্রতিকূল আবহাওয়ায়ও গর্ভবতীকে চিকিৎসা দিলো কোস্ট গার্ড;

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১২৯ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও গর্ভবতী এক মহিলাকে চিকিৎসা সহায়তা দিয়েছে কোস্ট গার্ড। শুক্রবার (৩০ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তীতে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে নদীতে বিপদসংকুল পরিস্থিতি তৈরি হয়েছে। এমতাবস্থায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।
গত বৃহস্পতিবার (২৯ মে) বিকাল ৪ টা ৪০ মিনিটে খুলনার দাকোপ থানার কালাবগি গ্রামের স্থানীয় এক গর্ভবতী শরীফা বেগম (২৮) এর প্রসবব্যথা শুরু হয় এবং তাকে জরুরি ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দাকোপ-এ স্থানান্তরের প্রয়োজন দেখা দেয়। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা কোস্ট গার্ড স্টেশন নলিয়ানকে বিষয়টি জানায়। পরিস্থিতি বিবেচনায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে, স্টেশন কমান্ডারের নির্দেশে তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড একটি বোট প্রস্তুত করে এবং মহিলাকে দাকোপের কালাবগি হতে চালনা ঘাট পর্যন্ত পৌঁছে দেয়। কোস্ট গার্ডের দক্ষ ও দ্রুত পদক্ষেপের ফলে প্রতিকূল আবহাওয়ায় প্রসবব্যথায় কাতর শরীফা বেগমকে নিরাপদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর সম্ভব হয়। সেখানে শরীফা বেগম একটি পুত্র সন্তানের জন্ম দেয়। বর্তমানে সে ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবতার সেবায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। উল্লেখিত ঘটনাটি তারই অন্যতম একটি উদাহরণ। জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান কোষ্টগার্ড এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews