1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পটুয়াখালী তে স্কুলের গেট ভেঙ্গে স্কুল ছাত্র গুরুতর আহত; ঝড়ে গাছ ভেঙে রিকশাচালকের ঘর বিধ্বস্ত, খোলা আকাশের নিচে পরিবার; নওগাঁর আত্রাইয়ে পুষ্টি সপ্তাহে সচেতনতা সভা ও প্রদর্শনী; কাউখালী ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, জানালার গ্রীল কেটে উধাও ২ লাখ টাকা; বেলকুচিতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; জাতীয় পুষ্টি সপ্তাহে কাউখালীতে এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পুষ্টিকর খাদ্য বিতরণ; কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় অন্তঃসত্ত্বা বেদে পল্লীর এক নারীর মৃত্যু; ডাসারে বিরোধের জেরে কিশোরকে পিটিয়ে হত্যা; নওগাঁর আত্রাইয়ে ইমারত শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন; মঠবাড়িয়ায় ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত, দুইজনকে জরিমানা;

বরগুনায় জামায়াতে ইসলামীর বিশাল কর্মী সম্মেলনে;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

পটুয়াখালী জেলা প্রতিনিধি;

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অতীতে বাংলাদেশের জনগণের আন্দোলন-সংগ্রাম ছিল সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে এবং অধিকার আদায়ের লক্ষ্যে। বিগত ১৭ বছরের স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দেলোন ছিল তারই প্রতিচ্ছবি।
২৬ ফেব্রুয়ারি বুধবার বরগুনা টাউনহল ময়দানে জেলা জামায়াত আয়োজিত এক বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে ২ হাজারের অধিক আমাদের সোনার ছেলেদের গুলি করে হত্যা করা, আয়না ঘরে গুম ক্রসফায়ারসহ সমস্ত হত্যাকান্ডের মাষ্টারমাইন্ড ছিল শেখ হাসিনা। একথা দেশ এবং সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত। ছাত্র-জনতার এই অভ্যুত্থানে গণহত্যার শিকার হয়েছে বহু মানুষ এবং আহত ও পঙ্গুত্ব বরণ করেছে হাজার হাজার ছাত্র-জনতা।
তিনি বলেন, তথাকথিত মানবতাবিরোধী অপরাধের নামে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান জামায়াত নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। শেখ হাসিনা এত নিষ্ঠুর এবং ফ্যাসিষ্ট যে, তার ক্ষেত্রে শুধু ফ্যাসিস্ট শব্দটি প্রযোজ্য নয়। বরং তিনি একজন ‘স্যাডিষ্ট’। ইংরেজিতে তাকেই ‘স্যাডিষ্ট’ বলা হয়, যার পাষাণ হৃদয় খুন, গুম, নিষ্ঠুরতা এবং রক্তপাত দেখে একটুও কাঁপে না, বরং এটা উপভোগ করে।
তিনি বলেন, আজকে বিভিন্ন মহল থেকে জালিম শেখ হাসিনাকে রক্ষা করার জন্য রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য দেশে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তাদের এ ষড়যন্ত্র দেশবাসী যে কোনো মূল্যে রুঁখে দিবে। হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা নূতন স্বাধীনতা পেয়েছি। অন্তর্বর্তী সরকারের নিকট দেশবাসীর অনেক প্রত্যাশা। প্রয়োজনীয় সংস্কার শেষ করেই অর্থবহ নির্বাচন দিতে হবে।
বরগুনার এ কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এডঃ মুয়াযযাম হোসাইন হেলাল। তিনি তার বক্তব্যে বলেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ধরে রাখার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ শিকার করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মহানগরীর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মাদ বাবর এবং এ কে এম ফখরুদ্দীন খান রাযী সদস্য কেন্দ্রীয় মহলিসে শুরা ও অঞ্চল টিম সদস্য, বরিশাল। জনাব ডাক্তার সুলতান আহমেদ মজলিসে শূরা সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ। আরো বক্তব্য রাখেন বরগুনা জেলার সাবেক আমীর মাওঃ আবু জাফর মোঃ সালেহ। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন বরগুনা জেলা জামায়াতের আমীর, উপজেলা সদরের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব অধ্যাপক মাওলানা মোঃ মহিব্বুল্লহ হারুন উক্ত সম্মেলন সঞ্চালন করেন বরগুনা জেলা জামায়াতের সেক্রেটারি জনাব মোঃ আসাদুজ্জামান আল মামুন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews