বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু; উদ্বোধনের দেড় দশক পেরিয়েও ঘটেনি ভাগ্যোন্নয়ন; দেবিদ্বারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপির বিক্ষোভ; নওগাঁর আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ; মোহনপুরে পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হলেও বাজারে দেদারসে বিকোচ্ছে ভেজাল ও নিম্নমানের অণুসার (মাইক্রোনিউট্রেন্ট); কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত; ​কাউখালীতে সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত ‘ইঁদুর কাণ্ড’: কর্মচারীকে শোকজ ও ১৫ দিনের কর্মবিরতি; নওগাঁর আত্রাইয়ে দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা; মনোহরদীতে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের সতর্কবার্তা, মাঠে ১৪১ জন;

মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য; প্রশংসায় ভাসছেন শিক্ষকরা ;

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৭৩ বার পঠিত




মো: সোহরাওয়ার্দী হোসেন; সিরাজগঞ্জ প্রতিনিধি:

একটি বিদ্যালয়ের সাফল্য কেবল পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ থাকে না; সেই সাফল্যের পেছনে থাকে একদল নিবেদিতপ্রাণ শিক্ষকের নিরলস শ্রম, আন্তরিকতা এবং ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার অদম্য প্রত্যয়। সেই অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়ের ৩১ জন শিক্ষার্থীর মধ্যে ১৬ জন ট্যালেন্টপুল এবং ৭ জন সাধারণ গ্রেডেসহ মোট ২৩ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এই অসাধারণ ফলাফলের মাধ্যমে বিদ্যালয়টি ধারাবাহিকভাবে বেলকুচি উপজেলার শীর্ষ স্থান ধরে রেখে আবারও শিক্ষাঙ্গনে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছে।
ফলাফল প্রকাশের পর বিদ্যালয় প্রাঙ্গণে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষকদের হাতে ফুল তুলে দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান আবু হাসেম (হাসু),আবু হোসেন,গোলাম কিবরিয়া,আশরাফ আলী, কামরুল ইসলাম লিটন,খোরশেদ আলম, ইব্রাহীমসহ এলাকাবাসী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের ভাষায়, “এই শিক্ষকরা শুধু পাঠদান করেন না, তাঁরা স্বপ্ন দেখান, চরিত্র গড়েন এবং একটি আলোকিত প্রজন্ম নির্মাণে নিরলসভাবে কাজ করে চলেছেন।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুজ্জামান শিপন-এর দূরদর্শী নেতৃত্ব, সময়োপযোগী পরিকল্পনা, কঠোর তদারকি এবং শিক্ষার মানোন্নয়নে আপসহীন ভূমিকা বিদ্যালয়টিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তাঁর নেতৃত্বে সহকারী শিক্ষক মোছা. আফরোজা ইয়াসমিন, মোছা. রুমি খাতুন, শাকিলা আক্তার, শামীমা আক্তার, সুফিয়া খাতুন, তাজনীন ফারজানা, শাহাদৎ হোসেন ও ইসমতআরা খানম অক্লান্ত নিষ্ঠা, মমতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর মেধা বিকাশে নিরলসভাবে কাজ করে চলেছেন। নিয়মিত পাঠদান, বাড়তি যত্ন, দুর্বল শিক্ষার্থীদের আলাদা পরিচর্যা এবং অভিভাবকদের সঙ্গে নিবিড় যোগাযোগের ফলেই এ সাফল্য সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনায় অফিস সহকারী আশরাফুল ইসলামও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা, সুশৃঙ্খল শিক্ষা পরিবেশ এবং আন্তরিক কর্মস্পৃহা আজ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে বেলকুচির শিক্ষাক্ষেত্রে একটি অনুসরণীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে।
স্থানীয় শিক্ষানুরাগীরা বলেন, “জাতি গঠনের সবচেয়ে বড় কারিগর শিক্ষক। মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রমাণ করেছেন, আন্তরিকতা, সততা ও পরিশ্রম থাকলে গ্রামের একটি বিদ্যালয় থেকেও জাতীয় মানের সাফল্য অর্জন সম্ভব।”
এলাকাবাসী বিশ্বাস করেন, এই নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দের হাত ধরেই আগামী দিনেও আরও অসংখ্য মেধাবী শিক্ষার্থী গড়ে উঠবে এবং মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় শুধু বেলকুচি নয়, সমগ্র সিরাজগঞ্জ তথা দেশের প্রাথমিক শিক্ষায় উৎকর্ষের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews