সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার; প্রকাশিত সংবাদের প্রতিবাদ; কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান,২লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ;

মোংলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন;

  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৮৫ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

সারাদেশের ন্যায় মোংলায়ও প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে মোংলা পোর্ট পৌরসভার আয়োজনে বিনামূল্যে টাইফয়েড (টিসিভ) টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।এই টিকাদান কর্মসূচি চলবে আগামী ১৮ দিন। রোববার (১২ অক্টোবর) সকাল ১০ টায় পোর্ট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মোংলা পোর্ট পৌরসভা প্রশাসক শারমিন আক্তার সুমী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাশ, মোংলা পোর্ট পৌরসভার স্বাস্থ্য সহকারী মো: মাসুদ আলম, ট্যাক্স কালেক্টর মোঃ মহসিন প্রমুখ। ইউএনও শারমিন আক্তার সুমী বলেন, এ টিকা নিতে প্রয়োজন হবে শুধু জন্ম নিবন্ধন সনদ। পৌরসভা ও উপজেলার ৩৬৩ টি কেন্দ্রের মাধ্যমে মোট ৩১ হাজার ২৬৩ শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেওয়া হবে। তিনি আরো বলেন, এ টিকা প্রদাণ কার্যক্রম চলবে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। এ উপজেলার প্রতিটি শিশুকে টাইফয়েডের টিকার আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি। তিনি সকল অভিভাবককে নিজ নিজ সন্তানের টিকাদান নিশ্চিত করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews