শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বদলগাছীতে অবৈধ স’মিলের দৌরাত্ম্য, উজাড় হচ্ছে সবুজ; আত্রাইয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালিত,আলোচনা সভায় শহীদদের প্রতি শ্রদ্ধা ; নওগাঁয় নিখোঁজ শতবর্ষী বৃদ্ধার মরদেহ উদ্ধার,৩৬ ঘণ্টা পর মিলল সন্ধান; দেবিদ্বারে বিএনপির নবগঠিত কমিটিকে বরণ ও জুলাই শহীদদের স্মরণে দোয়া; নতুন সাজে যাত্রা শুরু করল পপুলার ডায়াগনস্টিক সেন্টার; কাউখালীতে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত; রায়গঞ্জে নতুন সুরের ডাক: বারবার কারা নির্যাতিত নেতা আবু শামা সরকারের নেতৃত্বে পরিবর্তনের স্বপ্ন দেখছে চান্দাইকোনা; কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫; কুমিল্লায় শিশু নির্যাতন মামলায় বিল্লালের মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা; কালকিনিতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা;

মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প;

  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৪০ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

মোংলায় শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের সহযোগিতায় চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিয়েছে বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতাল।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে দিনব্যাপী শেখ আব্দুল হাই সাহেবের বাড়ির সামনে স্থাপিত দৃষ্টিদান কমিউনিটি ভিশন সেন্টারে বিনামূল্যে রোগীদের এ চিকিৎসা সেবা দেওয়া হয়। 
রোগীরদের মধ্যে ৪৮ জনকে চোখের ছানি অপারেশনের জন্য বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালে পাঠানো হয়। আগামী বুধবার (১৬ অক্টোবর) তাদের চোখের ছানি অপারেশন ও লেন্স স্থাপন শেষে মোংলা পৌঁছে দেওয়া হবে।
শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব শেখ মোঃ কামরুজ্জামান জসিম জানান, এ পর্যন্ত প্রায় ৫৫০ জন চক্ষু রোগীর ছানি অপারেশন করা হয়েছে। এজন্য তিনি দৃষ্টিদান চক্ষু হাসপাতাল ও শেখ আব্দুল হাই ফাউন্ডেশন মোংলা এর সকল স্বেচ্ছাসেবককে ধন্যবাদ জানিয়েছেন। বিনামূল্যে অক্সিজেন সেবা, রক্ত সহায়তা, চিকিৎসা সেবাসহ সাধারণ মানুষের জন্য সকল সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews