1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা; নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি; ডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফা; কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি;

মোংলায় সহযোগী জেলে উদ্ধারে কুমিরের সঙ্গে লড়াই;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২০৩ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

সহযোগী এক জেলেকে টেনে নিয়ে যাচ্ছে কুমির। এই দৃশ্য দেখে যেখানে আতঙ্কে ছুটে পালানোর কথা, সেখানে কুমিরের সঙ্গে লড়াই করে তাকে ফিরিয়ে আনলো তিন সহযোগী জেলে।

সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি ঠোটা এলাকার মোস্তফা জোমাদ্দারের ছেলে জেলে মো: সাইফুল জোমাদ্দার (২৮) সুন্দরবনে কাকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণের শিকার হন।

স্থানীয় সুমন হাওলাদার জানান, কাঁকড়া ধরার জন্য পাস নিয়ে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের মরা পশুর নদী সংলগ্ন গেলে বাইনতলা খালে কুমিরের আক্রমণের শিকার হয় সাইফুল। কাকড়াঁ ধরে নৌকায় ওঠার সময় সাইফুলকে কুমির আক্রমণ করলে তার সাথে থাকা অপর তিন সহযোগী জেলে লড়াই করে সাইফুলকে কুমিরের মুখ থেকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

আহত সাইফুল জোমাদ্দারের অবস্থা আশংকাজনক হওয়ায় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews