শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের একটি আভিযানে গাঁজাসহ আটক-১;

  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৯ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি;

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার জিউধরা বাজার এলাকা থেকে এক কেজি গাঁজাসহ এক মাদককারবারিকে আটক করেছে। আটক মাদককারবারির নাম মোহাম্মদ মধু (৪২)। তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা। ১২ ডিসেম্বর শুক্রবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসীন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ ডিসেম্বর  বৃহস্পতিবার রাত ৮ টায় কোস্ট গার্ড স্টেশন শরণখোলা কর্তৃক বাগেরহাটের মোড়েলগঞ্জ থানাধীন জিওধারা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ১ ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৩২ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য এবং আটককৃত মাদককারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোড়েলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। মাদক পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews