শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩;

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত;

  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৩৬১ বার পঠিত



ডেস্ক রিপোর্টার;

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বিকাল ৪:০০টার সময় বর্ণাঢ্য র‍্যালি বের করে রাজশাহী মহানগর যুবদল। র‍্যালিটি রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির নেতৃত্বে রাজশাহী মহানগরীর বাটার মোড় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট বড় মসজিদের সামনে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসাবে অংশ নেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহবায়ক আব্দুল কাদের বকুল।উক্ত পথ সভায় সভাপতিত্ব করেন মোঃ রফিকুল ইসলাম রবি তিনি তার বক্তব্যে বলেন, ‘ঐতিহাসিক ৭ নভেম্বরে সিপাহী, জনতা অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমানকে মুক্ত করে দেশ শাসনের ভার দেয়া হয়। আজ আমরা স্বাধীনভাবে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে পারছি। এই শোভাযাত্রা প্রমান করে রাজশাহী বিএনপির ঘাটি। তিনি আরো জানান গত ৫ আগস্ট ছাত্র-জনতার মহিমান্বিত আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে। এখন চূড়ান্ত গণতন্ত্রের চর্চার জন্য অবাধ, সুষ্ঠু নির্বাচনসহ গণতন্ত্রের অপরিহার্য শর্ত মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ১৮ কোটি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। এসময় তিনি ঐতিহাসিক ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণার দাবি জানান। র‍্যালিটিতে, যুবদল রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডের হাজার হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews