শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

সাপলেজা ও আমড়াগাছিয়ায় পরপর দুই বাড়িতে দুঃসাহসিক ডাকাতি;

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার পঠিত



বিশেষ প্রতিনিধি, মঠবাড়ীয়া (পিরোজপুর)

পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার ৯নং সাপলেজা ইউনিয়নের সাপলেজা গ্রাম এবং আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ সোনাখালী গ্রামে পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন আহত হয়েছেন।
প্রথম ঘটনাটি ঘটে সাপলেজা গ্রামের সৌদি প্রবাসী আব্দুল জলিল ফরাজীর বাড়িতে। আহত জলিলের স্ত্রী জানান, মঙ্গলবার গভীর রাতে আনুমানিক রাত ২টার সময় জানালার গ্রিল ভেঙে ৬-৭ জন অজ্ঞাতপরিচয় ডাকাত ঘরে প্রবেশ করে।
তিনি জানান, “আমি শব্দ পেয়ে রুমের দরজা খুলে বের হলে তারা আমাকে ধরে ফেলে। আমি চিৎকার করলে এক ডাকাত রেঞ্চ দিয়ে আমার মাথায় আঘাত করে। আমি মাটিতে পড়ে গেলে তারা ঘরে থাকা শাশুড়ি, বড় বোন ও পুত্রবধূকে এক কক্ষে আটকে রেখে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও কাপড়চোপড় লুট করে নিয়ে যায়।”
স্থানীয়দের ধারণা, এই ডাকাতির সঙ্গে এলাকার কিছু ভবঘুরে ও মাদকসেবী চক্র জড়িত থাকতে পারে।
একই রাতে দ্বিতীয় ঘটনা ঘটে আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ সোনাখালী গ্রামের সাবেক ইউপি সদস্য কামরুল মেম্বরের বাড়িতে। দুইটি ঘটনাই একই ধাঁচে সংঘটিত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসীর অভিযোগ, সাপলেজা ও আশপাশ এলাকায় এক শ্রেণির টোকাই ও ভবঘুরেরা দিনভর ঘুরে বেড়ায় এবং রাতের বেলা চা-দোকান ও সড়কের পাশে অবস্থান নেয়। তাদের অনেকেই মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। টাকার অভাবে তারা প্রায়ই চুরি, ডাকাতি ও চাঁদাবাজির মতো অপরাধে লিপ্ত হয়।
সাপলেজা বাজার এলাকার দোকানিরা জানান, এই চক্রের কারণে ১০-১২টি চায়ের দোকান দীর্ঘদিন ধরে আতঙ্কে আছে। অনেক সময় সিগারেট বা পান বাকিতে না দিলে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে সাপলেজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews