বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু;

সুন্দরবনে জাহাজে অসুস্থ পর্যটককে চিকিৎসা দিল কোস্ট গার্ড;

  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৫ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি ;

সুন্দরবনের সংরক্ষিত অঞ্চল কটকায় “এমভি দি ক্রাউন” নামে একটি জাহাজে এক নারী পর্যটক অসুস্থ হয়ে পড়ে। আশপাশে কোনো হাসপাতাল না থাকায় বিষয়টি জানিয়ে কোস্ট গার্ডকে খবর দেওয়া হলে কোস্ট গার্ডের একটি মেডিকেল দল ঘটনাস্থলে পৌঁছে পর্যটকের চিকিৎসার ব্যবস্থা করে।
রবিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক প্রেস বিঙ্গাপ্তীতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবতার সেবায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার (১৩ ডিসেম্বর) একটি পর্যটক দল খুলনা থেকে ‘এমভি দি ক্রাউন’ নামক জাহাজে করে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে যান। হঠাৎ গত শনিবার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক ৩ টায় সুন্দরবনের সংরক্ষিত অঞ্চল কটকায় অবস্থানকালে স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত ডাঃ ফেরদৌস রহমান’র স্ত্রী জাহাজে অবস্থানরত যাত্রী রহিমা আক্তার’র শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দেয়।
জাহাজ কর্তৃপক্ষ বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে চিকিৎসা সহায়তা অনুরোধ করলে তাৎক্ষণিকভাবে সমুদ্রে অবস্থানরত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ নোয়াখালী হতে একটি মেডিকেল টিম প্রয়োজনীয় ঔষধ সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার সহ পর্যটকবাহী জাহাজ এমভি দি ক্রাউনে পৌঁছায়। কোষ্টগার্ডের মেডিকেল টিম রোগীকে চিকিৎসা সহায়তা দেওয়া হলে রোগী স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এতে জাহাজে অবস্থানরত পর্যটক এবং জাহাজ কর্তৃপক্ষের মাঝে স্বস্তি ফিরে আসে। যার ফলে ওই ভ্রমণকারী জাহাজে অবস্থানরত পর্যটক এবং জাহাজ কর্তৃপক্ষ বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে।
তিনি আরও জানান, জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিলো এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ট্যুরিস্ট সিজনে সাধারনত এধরনের জাহাজগুলি সমুদ্র তীরবর্তী সুন্দরবনের গহীন এলাকায় গমন করে থাকে। ঐ এলাকাসমূহে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দূর্গম এবং জরুরী চিকিৎসা সেবা দেওয়া অত্যন্ত দুরুহ বিষয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews