1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁয় দৈনিক আজকালের কন্ঠের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কাউখালীতে চিরাপাড়া নদীতে অভিযান জোরদার: ১৫ হাজার মিটার জাল জব্দ; কাউখালীতে কিশোরীদের সচেতনতা প্রশিক্ষণ ও সঞ্চয় সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত; কচাঁনদীর উপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি, সংসদে বিষয়টি উত্থাপন করলেন এমপি রুহুল আমীন দুলাল; কাউখালীতে দরগাবাড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন; কাউখালীতে মেধাবী ছাত্রী শিক্ষাবৃত্তি পেলেন শ্রাবণী; ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত; মেধাবী প্রজন্মের হাতেই সোনার বাংলার নেতৃত্ব: মোহাম্মদ জাকির হোসেন; নওগাঁয় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নববর্ষ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল; উৎসবমুখর পরিবেশে নওগাঁর আত্রাইয়ে বাংলা নববর্ষ উদযাপন;

নওগাঁর মান্দায় বাসচাপায় কারারক্ষীর মর্মান্তিক মৃত্যু;

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় পলাশ আলী (৩৫) নামে এক কারারক্ষী নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে নওগাঁ–রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মান্দা উপজেলার ভোলাবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ আলী বগুড়া জেলা কারাগারে কর্মরত ছিলেন। তিনি নিজ মোটরসাইকেলে করে নওগাঁ দিক থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। ভোলাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে গেলে ঘটনাস্থলেই পলাশ আলীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট কারাগার কর্তৃপক্ষ ও নিহতের পরিবারকে অবহিত করা হয়েছে। ঘাতক বাস ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্বজনদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews