1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু; প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত; মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞের প্রতারণা উদ্ঘাটন, ভ্রাম্যমাণ আদালতে ২ বছরের কারাদণ্ড; নাজিরপুরে গভীর রাতে ডাকাতি: বাবা-ছেলে কুপিয়ে আহত, গণপিটুনিতে এক ডাকাত নিহত; নওগাঁর আত্রাইয়ে আম বাগানে গুটি দৃশ্যমান, ভালো ফলনের আশায় চাষিরা; সাংবাদিক সাব্বির শোভনের মায়ের মৃত্যুতে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের শোক প্রকাশ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে জোরালো সমন্বিত অভিযান। প্রতি শনিবার চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম; বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার; সংখ্যালঘু পরিবারকে হুমকি: প্রাণভয়ে আতঙ্কে দেশ ছাড়ার অভিযোগ; নওগাঁয় দৈনিক আজকালের কন্ঠের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন;

মাদারীপুরে বাস চাপায় এনজিও কর্মী নিহত;

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৬১ বার পঠিত

রাজৈর(মাদারীপুর)প্রতিনিধি ;

মাদারীপুর সদর উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কে সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন সরদার (৩১) শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির ফিল্ড অর্গানাইজার হিসেবে রাজৈর শাখায় এনজিও কর্মী হিসাবে কর্মরত ছিলেন। রোববার (৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন শরীয়তপুর পৌর এলাকার তুলাসার গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে।
হাইওয়ে পুলিশ ও এনজিও কর্মীরা জানান, রোববার সকালে শরীয়তপুরের বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ কর্মস্থল মাদারীপুরের রাজৈরে ফিরছিলেন সুমন। পথিমধ্যে সমাদ্দার নামকস্থানে এলে ঘন কুয়াশায় ঢাকা পড়ায় একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তার মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে বরিশাল থেকে ঢাকাগামী হাইওয়ে পুলিশের একজন অফিসার সুমনকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে মস্তফাপুর হাইওয়ে থানায় (সাধুর ব্রিজ ফাঁড়ি) খবর দেয়। এসময় হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুমনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক ওই গাড়িটিকে এখনো উদ্ধার বা শনাক্ত করা যায়নি।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার (সাধুর ব্রিজ ফাঁড়ি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রশিদ বলেন, ভোর বেলা অজ্ঞাতনামা একটি গাড়ি ওই এনজিও কর্মীকে চাপা দিয়ে ফেলে চলে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহতের মরদেহ রাজৈর হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews