1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
পটুয়াখালী তে স্কুলের গেট ভেঙ্গে স্কুল ছাত্র গুরুতর আহত; ঝড়ে গাছ ভেঙে রিকশাচালকের ঘর বিধ্বস্ত, খোলা আকাশের নিচে পরিবার; নওগাঁর আত্রাইয়ে পুষ্টি সপ্তাহে সচেতনতা সভা ও প্রদর্শনী; কাউখালী ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, জানালার গ্রীল কেটে উধাও ২ লাখ টাকা; বেলকুচিতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; জাতীয় পুষ্টি সপ্তাহে কাউখালীতে এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পুষ্টিকর খাদ্য বিতরণ; কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় অন্তঃসত্ত্বা বেদে পল্লীর এক নারীর মৃত্যু; ডাসারে বিরোধের জেরে কিশোরকে পিটিয়ে হত্যা; নওগাঁর আত্রাইয়ে ইমারত শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন; মঠবাড়িয়ায় ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত, দুইজনকে জরিমানা;

পটুয়াখালী তে স্কুলের গেট ভেঙ্গে স্কুল ছাত্র গুরুতর আহত;

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পঠিত

জেলা প্রতিনিধি পটুয়াখালী;

গতকাল আকষ্মিক কালবৈশাখী ঝড়ের কারণে পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজের পেছনের গেট ভেঙে পড়ে প্রতিষ্ঠানটির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অয়ন চন্দ্র সরকার (১০) আহত হয়। সাথে সাথে তাকে দ্রুত পটুয়াখালী সদর হাসপাতালের জরুরি বিভাগে প্রেরণ করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান শুরু করা হয়।
ঘটনার বিষয়টি অবহিত হওয়া মাত্রই জেলা প্রশাসক বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে প্রেরণ করেন এবং আহত শিক্ষার্থীর চিকিৎসার সার্বিক অগ্রগতি তদারকি করার নির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অয়ন চন্দ্র দাসের সিটি স্ক্যান, এক্স-রে এবং সিবিসি পরীক্ষা সম্পন্ন করা হয়। রিপোর্ট পর্যালোচনায় মাথায় রক্ত জমাট বাঁধার বিষয়টি পরিলক্ষিত হয়; তবে sellar, suprasellar এবং CSF স্বাভাবিক রয়েছে বলে চিকিৎসকগণ নিশ্চিত করেন। উন্নত চিকিৎসা নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে তাকে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে ঢাকার বিশেষায়িত নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। আগে থেকেই যোগাযোগ করে ব্যবস্থা করে রাখায় হাসপাতালে পৌঁছার কিছুক্ষণের মধ্যেই রাত ১২:০০ ঘটিকায় অয়নের অস্ত্রোপচার শুরু হয় এবং রাত ৩:৪৫ ঘটিকায় তা সফলভাবে সম্পন্ন হয়। আজ সকাল ৮:০০ ঘটিকায় পুনরায় সিটি স্ক্যান সম্পন্ন করা হলে চিকিৎসক তাকে আশঙ্কামুক্ত বলে ঘোষণা করেন;
এদিকে, গেট ভেঙে পড়ার ঘটনার কারণ উদঘাটনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে কারিগরি জ্ঞানসম্পন্ন জেলা প্রশাসনের একজন সহকারী কমিশনারকে আহ্বায়ক করে ৪ (চার) সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
জেলা প্রশাসন আহত শিক্ষার্থীর সার্বিক চিকিৎসা সহায়তা প্রদান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews