রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কবিতা-আমার ভয় হয়; আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; তেঁতুলিয়ায় ডাকবাংলো মেঘালয় রিসোর্টের উদ্বোধন; পবায় বড়গাছী ইউনিয়ন বিএনপির কর্মীসভা; ভারতীয় অবৈধ কাপড়ের চালানবাহী ট্রলার জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা; পুঠিয়ায় এসি ল্যান্ড শিবু দাসের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান: ২০০ লিটার চোলাই মদ ধ্বংস; তেঁতুলিয়া টু টেকনাফ প্রতিমন্ত্রীর নোঙরের রিভার ক্যাম্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ; নওগাঁর রাণীনগরে দিন দিন প্রায় বিলুপ্তির পথে বাঁশঝাড়; ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান; দল-মত নির্বিশেষে তাড়াশের গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: নাছির উদ্দিন মৃধা; খাদ্য পরিদর্শক কামালের খুটির জোর কোথায়? নওগাঁর আত্রাইয়ে২১০পিস টেপেন্টাডলসহ নারী ; ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের; নওগাঁর আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা; বৃক্ষরোপণে মানবিক দৃষ্টান্ত, আল ফুদুল ফাউন্ডেশনের উদ্যোগে ৬০০ ফলজ চারা বিতরণ; মামলা চলমান, দেবিদ্বারে বিরোধপূর্ণ জমি বিক্রির অভিযোগ; মোহনপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত; তেঁতুলিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা; নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির চেষ্টা, ‘কানা মমিন’ গ্রেপ্তার; শিশুদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার;

বেপরোয়া গতিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইনসেপ্টা ফার্মার প্রতিনিধি নিহত;

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৬০ বার পঠিত




কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ওষুধ কোম্পানির কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার(২৫জুন) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে শিয়ালকাঠি চৌরাস্তার দক্ষিণ পাশে তালুকদারহাটগামী সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মহাদেব বিশ্বাস (৪০)তিনি মাগুরা জেলার সদর উপজেলার ধলেশ্বরগাতি গ্রামের ভোলানাথ বিশ্বাসের ছেলে। কর্মজীবনে তিনি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পিরোজপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তালুকদারহাটগামী সড়কে দুটি মোটরসাইকেল দ্রুতগতিতে চলার সময় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় মহাদেব বিশ্বাস গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে।
সড়ক দুর্ঘটনার প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি, অসাবধানতাবশত মোটরসাইকেল চালানো,ট্রাফিক নিয়ম অমান্য এবং নিরাপদ দূরত্ব বজায় না রাখার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষজ্ঞদের মতে, মোটরসাইকেল দুর্ঘটনার অন্যতম কারণ হলো বেপরোয়া গতিতে যানবাহন চালানো, হেলমেট ব্যবহার না করা, ওভারটেকিংয়ের সময় সতর্কতা অবলম্বন না করা এবং সড়ক নিরাপত্তা বিধি উপেক্ষা করা।
এছাড়া যানবাহনের ফিটনেস, ব্রেকিং সিস্টেম,হেডলাইট ও অন্যান্য যান্ত্রিক ত্রুটি নিয়মিত পরীক্ষা না করাও দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের গতি নিয়ন্ত্রণ,ট্রাফিক আইন মেনে চলা এবং যানবাহনের সার্বিক অবস্থা নিয়মিত পরীক্ষা করার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ার হোসেন জানান, “দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ বর্তমানে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত দুটি মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews