বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিশ্বকাপের আবহে ফুটবল উৎসব—প্রিমিয়ার সিমেন্টের প্রীতি ম্যাচে তারুণ্যের উচ্ছ্বাস; নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন; বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত; ভাঙ্গুড়ায় ভোক্তা অধিকারের অভিযান, চার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা; কবিতাঃ বাণী ছন্দ – ১ ; স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কাউখালীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি; কাউখালীতে “ডাক দিয়ে যাই”এর উদ্যোগে ফলদ ও বনজ বৃক্ষরোপণ ও চারা বিতরণ; কাউখালীতে নৌ পুলিশের ওপর হামলা,কনস্টেবলকে ছুরিকাঘাত,গ্রেপ্তার-১; রাজাপুর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান মোঃ বনি আমিন ; সরকারি জায়গা থেকে গাছ কাটায় ৩০ হাজার টাকা জরিমানা;

বিশ্বকাপের আবহে ফুটবল উৎসব—প্রিমিয়ার সিমেন্টের প্রীতি ম্যাচে তারুণ্যের উচ্ছ্বাস;

  • Update Time : বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
  • ১ বার পঠিত

আজম খান ;
স্টাফ রিপোটার;

এনায়েতপুর (সিরাজগঞ্জ): বিশ্বকাপের আবহে ফুটবলপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে সিরাজগঞ্জের এনায়েতপুর বেতিল ডিগ্রি কলেজ মাঠে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬। প্রাণবন্ত এ আয়োজনে সবুজ ও হলুদ জার্সিতে দুই দলের খেলোয়াড়দের অংশগ্রহণে পুরো মাঠ হয়ে ওঠে উৎসবমুখর।
খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ, পারস্পরিক সৌহার্দ্য এবং সামাজিক সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যেই এমন আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
জমকালো এ আয়োজন সফল করতে-
মোঃ সুজন ভুঁইয়া এন্টারপ্রাইজ’- গুরুত্বপূর্ণ ও অনবদ্য ভূমিকা পালন করেন। তাঁর উদ্যোগ, সমন্বয় ও সহযোগিতায় আয়োজনটি আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় হয়ে ওঠে। স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ তৈরি এবং তরুণদের মাঠমুখী করতে তাঁর এমন উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে।
প্রিমিয়ার সিমেন্ট শুধু নির্মাণসামগ্রীর মানসম্মত পণ্য সরবরাহের মধ্যেই নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রাখছে না—খেলাধুলা, তারুণ্য ও সামাজিক সম্প্রীতির মতো ইতিবাচক উদ্যোগের সঙ্গেও সম্পৃক্ত হচ্ছে। দেশের ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্মকে উৎসাহিত করা এবং সুস্থ বিনোদনের পরিবেশ তৈরির এই উদ্যোগ প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রীতি ম্যাচ ও ক্রীড়া আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকলে স্থানীয় পর্যায়ে নতুন খেলোয়াড় তৈরি, তরুণদের খেলাধুলায় আগ্রহী করা এবং পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews