সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজন গ্রেফতার; পিরোজপুরে বিশেষ সম্মাননায় ভূষিত কাউখালী থানার ওসি আনোয়ার হোসেন; ভাঙ্গুড়ায় ১২বছর পূর্বের রেজিস্ট্রি দালিলকে তোয়াক্কা না করে ৩০ বছরের পুরানো গাছ কর্তন/ ভাঙ্গুড়ায় গলায় ফাঁস নিয়ে তৃতীয় লিঙ্গের তরুণের মৃত্যু; ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি বাবু, সম্পাদক শোভন, সাংগঠনিক সম্পাদক সুজন নির্বাচিত; পিরোজপুরে অস্ত্র ও গাঁজাসহ তালিকাভুক্ত অপরাধী রাজিব গ্রেফতার; কাউখালীতে স্কুল-মাদ্রাসার ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ; নওগাঁর মান্দায় ১৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১; কাউখালীতে গ্রেফতারি পরোয়ানায় আসামি গ্রেফতার; নওগাঁর আত্রাইয়ে দাউদিয়া আলিম মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন; রাজাপুরে ইউএনও এর অভিযানে মাদক সহ যুবক আটক ; বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার নবগঠিত কমিটির বেলকুচি থানার ওসির সাথে পরিচিতি ও মতবিনিময় ; ধামইরহাটে গৃহবধূকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ; নওগাঁর আত্রাইয়ের পতিসর সড়কের সৌন্দর্যবর্ধনে তালগাছের চারা রোপণ; বর্তমান সময়ে সাংবাদিকের শত্রু সাংবাদিক; কাঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে নিহত স্বামী ; ভাঙ্গুড়ায় অনলাইন জুয়ার এজেন্টের বিরুদ্ধে থানায় অভিযোগ; দেবিদ্বারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন; ককসবাজার জেলার রামুতে ২০০০ হাজার আইফোন নিয়ে পাঁচ চীনা নাগরিকসহ আটক ৬; ৮নং ওয়ার্ডবাসীর আস্থার প্রতীক মো: রহিজ ব্যাপারি;

কাউখালীতে স্কুল-মাদ্রাসার ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ;

  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত




মোঃ নুরুজ্জামান খোকন​;কাউখালী(পিরোজপুর);

পিরোজপুরের কাউখালীতে জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। রোববার(৬ সেপ্টেম্বর)বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত জাকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কাউখালী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো.রাইসুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,”শিক্ষার্থীদের শুধু লেখাপড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না,মানসিক ও শারীরিক বিকাশের জন্য ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। মাদক ও সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলা সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এ ধরনের প্রতিযোগিতা থেকেই আগামী দিনের সফল ক্রীড়াবিদ তৈরি হবে।”
​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম।
​এবারের প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বালক ও বালিকা পৃথক বিভাগে দাবা,কাবাডি,হ্যান্ডবল ও সাঁতার-এ চার ইভেন্টে শিক্ষার্থীরা তাদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচিত প্রতিভাবান খেলোয়াড়দের জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য বিশেষ গাইডলাইন দেওয়া হবে।
​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে একাডেমিক সুপারভাইজার রিয়াজুল হক,রঘুনাথপুর ইজিএস শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মো:তানভীর আহমেদ,উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কিরণ চন্দ্র হালদার,সাধারণ সম্পাদক মো:শামসুর রহমান মিজান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,কর্মকর্তা,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews