
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর জেলার নবযোগদানকৃত পুলিশ সুপার জনাব মুহাম্মদ তালেবুর রহমানকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে বরণ করে নেওয়া হয়েছে।
রবিবার (২৭সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে নবযোগদানকৃত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ।
এ সময় জেলা প্রশাসক আবু সাঈদ নবযোগদানকৃত পুলিশ সুপারকে পিরোজপুরে স্বাগত জানিয়ে তাঁর নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন। তিনি বলেন, “পিরোজপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কাছে সরকারি সেবা সহজে পৌঁছে দিতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবযোগদানকৃত পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমরা প্রত্যাশা করি। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”
তিনি আরও বলেন,জনগণের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন একসঙ্গে কাজ করলে পিরোজপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে।
এ সময় পিরোজপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা,জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের মধ্যে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
জেলা প্রশাসন,পিরোজপুরের পক্ষ থেকে নবযোগদানকৃত পুলিশ সুপার জনাব মুহাম্মদ তালেবুর রহমানের নতুন কর্মস্থলে সফলতা ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।