বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট কৃষকের মৃত্যু,দ্রুত উদ্ধার অভিযানে মানবিকতার নজির ফায়ার সার্ভিসের; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযান:১৫০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার; পিরোজপুর সদর থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত ও ডাকাত সর্দার মিটু শেখ ঢাকায় গ্রেফতার; দুর্গাপুর উপজেলায় মোবাইল কোর্টের অভিযান: ১ হাজার মিটার নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে বিনষ্ট; শিশুর হাতে চারা, সবুজ ভবিষ্যতের প্রত্যয়—মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ আত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার; কবিতা ; শরৎ কাল; নেছারাবাদে ৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার; মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি; এনায়েতপুরে অবৈধ বালু উত্তোলনে বাধা: ফলের দোকান ও স-মিলে হামলা, ১৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে ৩ মামলা; জনবল সংকটে খুঁড়িয়ে চলছে মোহনপুর প্রাণিসম্পদ দপ্তর, কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন খামারিরা; দেবিদ্বারে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি; দেবিদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায় শ্রমিকলীগ নেতা নুরুল ইসলাম গ্রেপ্তার ; মনোহরদী পৌরসভাকে নান্দনিক ও আধুনিক করার অঙ্গীকার দোলনের; আত্রাইয়ের শাহাগোলা স্টেশনে ট্রেন আসে-যায়, বাজে না ঘণ্টা; মান্দায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও মাদকবিরোধী সচেতনতা নিয়ে মতবিনিময়; দেবিদ্বারে আব্দুল্লাহপুর হাজী আমির উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ; মাদ্রাসায় যাওয়ার পথে দুই কিশোরী উধাও, চার দিনেও মেলেনি সন্ধান; নবযোগদানকৃত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন জেলা প্রশাসক;

পিরোজপুরে ডিবি পুলিশের অভিযান:১৫০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার;

  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত




​পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ মোসা: সনিয়া হাওলাদার (৩০) নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর, ২০২৬) সকাল পৌনে সাতটার দিকে পিরোজপুর পৌর এলাকার নরখালী গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ তালেবুর রহমান,পিপিএম-সেবা-এর দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মো: মাহাবুবের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি চৌকস টিম আভিযানিক কার্যক্রম পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৬:৪৫ ঘটিকায় পিরোজপুর সদর থানাধীন ৩নং ওয়ার্ড নরখালী সাকিনস্থ পলাতক আসামি মো: আলমগীর শেখের আধাপাকা টিনশেড বসতঘরের সামনের উঠানে অভিযান চালায় পুলিশ।
​অভিযান পরিচালনাকালে পলাতক আসামির স্ত্রী মোসা: সনিয়া হাওলাদারকে আটক করা হয় এবং তাঁর নিজ হেফাজত থেকে ১৫০পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
​এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, “পিরোজপুর জেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক বা যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews