বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু;

আত্রাই নদীর পানি বিপদ সীমার উপরে ;

  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২৭৯ বার পঠিত




স্টাফ রিপোর্টার;

উজান থেকে নেমে আসা পানিতে বিপৎসীমা অতিক্রম করেছে নওগাঁর আত্রাই নদীর পানি। একই সঙ্গে বেড়েছে ছোট যমুনা নদীর পানি।
বুধবার (১০ জুলাই) নওগাঁ পানি উন্নয়ন বোর্ড বিষয়টি জানিয়েছেন।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টায় আত্রাই নদীর জোতবাজার পয়েন্ট বিপৎসীমার দশমিক ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আত্রাই নদীর শিমুলতলী অংশ ১৯ দশমিক ৮০ সেন্টিমিটার অর্থাৎ বিপদসীমার ১ দশমিক ৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে, ছোট যমুনা নদীর শহরের লিটন ব্রিজ পয়েন্ট ১৩ দশমিক ৮৫ সেন্টিমিটার অর্থাৎ বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা জানান, পানি বাড়ছে, সঙ্গে আমাদের সচেতনতা বৃদ্ধির কাজও চলমান আছে। যেসব মানুষ নদীর তীরবর্তী এলাকায় বসবাস করেন, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা।
নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফইজুর রহমান জানান, জেলা প্রশাসক এবং স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে আত্রাই এবং মান্দা উপজেলার নদীর সবগুলো পয়েন্ট পরিদর্শন করা হচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকটি বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ মেরামত করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দিন রাত সজাগ রয়েছেন। এখন পর্যন্ত নওগাঁ অংশের বাঁধগুলো ভালো আছে। এবং নদীর পানি দ্রুত নেমে যাচ্ছে। নিয়মিত তদারকি করা হচ্ছে। এক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews