সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নবযোগদানকৃত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন জেলা প্রশাসক; বিশ্ব পর্যটন দিবস; মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন; আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণে মতবিনিময়; কাউখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা শিবির; গর্জনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত; অর্ডার অব দ্য স্টার অব ইতালি’ সম্মাননা অর্জনে:  রামু জগতজ্যোতি চিলড্রেন ওয়েল ফেয়ার হোমসের প্রতিষ্ঠাতা ফাদার লুইজি লুপি সংবর্ধিত ; কাউখালীতে ৫০গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার, “মাদক মামলায় আদালতে প্রেরণ” ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান; সেনেরহাট বাজারে ২০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান; বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ; এনায়েতপুরের সদিয়া চাঁদপুর ইউনিয়নে মহিলা মেম্বার পদপ্রার্থী মমতা খাতুনের গণসংযোগে ব্যাপক জনজোয়ার ​; অবহেলিত চরাঞ্চলে পরিবর্তনের ডাক: সদিয়া চাঁদপুরের ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: আল আমিন হোসেন সূর্য; নওগাঁর আত্রাইয়ে এজাহার ও ওয়ারেন্ট ভুক্ত সাত আসামি গ্রেফতার; সংবাদপত্রের স্বাধীনতা; নেছারাবাদে ৪কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার; ​পিরোজপুরে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের চক্রান্ত রুখে দিতে জাসাসের হুঙ্কার: “রাজপথে দাবানল জ্বালানোর হুঁশিয়ারি”; রাজনীতি কি আদর্শের, নাকি ক্ষমতার? পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড:৬টি দোকান ভস্মীভূত,আনুমানিক ২০লাখ টাকার ক্ষতি;

মোংলায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলা ;

  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৯৭ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

মোংলা পৌর যুবদলের নেতা রাহাত হোসেন মুন্নার উপর মঙ্গলবার ১০ই জুন সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মংলা পৌর শহরের মামারঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ রোডে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায় সকালে আনুমানিক ৪-৫ জনের একটি সঙ্ঘবদ্ধ গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুন্নার উপরে আক্রমণ করে। এ সময় তারা মুন্নাকে এলো পাথাড়ি কুপিয়ে এবং রক্তাক্ত জখম করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা প্রেরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক জানান মুন্নার হাতে এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে মুন্নার উপর হামলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে পুলিশ ও নৌ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন জানান এ ঘটনা শোনার সাথে সাথেই ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে কি কারনে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনও কোন অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে সি সি ফুটেজ দেখে দুষ্কৃতকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে। খুব দ্রুত সময়ের ভিতরেই তাদেরকে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews