সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার; প্রকাশিত সংবাদের প্রতিবাদ; কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান,২লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ;

কাউখালী উপজেলা বিএনপির আয়োজনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত;

  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৭ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর প্রতিনিধি)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, ১লা সেপ্টেম্বর জেলা পর্যায়ে এবং ৩রা সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের নির্দেশনা প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপি গত ১লা সেপ্টেম্বর(সোমবার) থেকে ৫ই সেপ্টেম্বর(শুক্রবার) পর্যন্ত ৫দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেন। কর্মসূচীর অংশ হিসেবে অদ্য ৪ঠা সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে সড়কের দুই পাশে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং বৈকাল ৫ ঘটিকার সময় সরকারী কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি বিএনপি লাল দল বনাম বিএনপি সবুজ দলের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বিএনপি সবুজ দল ৪-১ গোলে লাল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন পুরস্কারের(ক্রেস্ট) গৌরব অর্জন করে।
এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম.আহসান কবীর,সাধারণ সম্পাদক এইচ. এম দ্বীন মোহাম্মদ,সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন,সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি,উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ,সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন সহ উপজেলার ৫টি ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলার সহশ্রাধীক ফুটবল প্রেমী দর্শকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews