শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

নেছারাবাদে গভীর রাতে ডাকাতির চেষ্টা;

  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২২৯ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুর নেছারাবাদ সোহাগ দল ইউনিয়নে গভীর রাতে ডাকাতের সঙ্ঘবদ্ধ দল দেশীয় অস্ত্র সহ মহড়া ও ডাকাতির চেষ্টা। অদ্য ০৮ অক্টোবর(মঙ্গলবার)রাত আনুমানিক ১ঃ২০ থেকে প্রায় এক ঘন্টা,নেছারাবাদ থানাধীন ২নং সোহাগ দল ইউনিয়নের ইন্দের হাট বাজারে, গভীর রাতে ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল হামলা চালিয়ে কয়েকজনকে বেঁধে মারধর করে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে খবর পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা যায়,গভীর রাতে ডাকাতদল বাজারে এসে পাহারাদারদের বেঁধে ফেলে এবং রাস্তায় চলাচলরত কয়েকজন পথচারীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে ডাকাত দল বাজারের স্বর্ণকার পট্টির মেঘলা জুয়েলার্স দোকানের দুটি তালা ভেঙে ডাকাতির চেষ্টা চালায়।
ঐ সময় পাশের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা চিৎকার শুরু করলে, পরিস্থিতি খারাপ বুঝে ডাকাতদল একটি পাওয়ারফুল ইঞ্জিনচালিত ট্রলারে করে সন্ধ্যা নদী হয়ে পার্শবর্তী বানারীপাড়া উপজেলার দিকে পালিয়ে যায়।
এ বিষয়ে নেছারাবাদ থানা পুলিশ কর্মকর্তা,বনি আমিন জানান, আমরা ডাকাত দলের খবর পেয়ে দ্রুত ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হই, ডাকাত দল চলাচলের এলাকায় থাকা সিসি ক্যামেরার মাধ্যমে অপরাধীদের ছবি সংগ্রহ করি,পরবর্তীতে থানায় একটি অজ্ঞাত নামা ডাকাতি মামলা করা হয়। আমি আশাবাদী শীঘ্রই ডাকাত দলকে ধরতে সক্ষম হব।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews