1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালী-পিরোজপুর পুলিশের যৌথ অভিযানে অবৈধ শর্টগান উদ্ধার,একজন আটক; পিরোজপুরে পুলিশের অভিযানে শটগান উদ্ধার, আটক ১; আক্কেলপুরের মাসুম বিল্লাহ হত্যা মামলা: ৩ বারের সফল মেম্বার নান্নুকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা ; মান্দায় জমি বিরোধে বৃদ্ধ নিহত, ছাত্রশিবির নেতাসহ আটক ৪; পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঘাটখালীতে ডলফিন পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; পটুয়াখালীতে সাকুরা পরিবহনের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮; পটুয়াখালীর পাগলায় বরিশাল গামি পরিবহনে মুখামুখি সংঘর্ষ; নওগাঁর আহসানগঞ্জ স্টেশনে আরও ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতির দাবিতে এলাকাবাসী; ধুকুরিয়াবেড়া ইউনিয়নের উন্নয়নে তরুণ ও যোগ্য নেতৃত্বের ডাক: জনমানুষের প্রত্যাশা ও চ্যালেঞ্জ; বিশ্ব পরিবেশ দিবসে নওগাঁয় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা;

ঈদুল আজহায় দেশবাসীকে সিএনজি অটোরিকশা ইউনিট নেতৃবৃন্দের শুভেচ্ছা: চালক-যাত্রী সম্প্রীতির আহ্বান;

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৩০ বার পঠিত

মো: সোহরাওয়ার্দী হোসেন
স্টাফ রিপোর্টার :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণ, যাত্রীসাধারণ এবং দিনরাত সড়ক-মহাসড়কে সেবা দেওয়া সিএনজি অটোরিকশা চালক ও শ্রমিক ভাইদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ সিএনজি অটোরিকশা ইউনিটের শীর্ষ নেতৃবৃন্দ।

আজ এক যৌথ বিবৃতি ও শুভেচ্ছা বার্তায় সংগঠনের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক জুয়েল রানা আরিফ এবং সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন লিটন এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমা শেখায়। এই ত্যাগের চেতনা যেন আমাদের ব্যক্তিগত ও কর্মজীবনে প্রতিফলিত হয়। বিশেষ করে উৎসবের এই সময়ে চালক ও যাত্রীসাধারণের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা এবং সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি।”

তারা আরও বলেন, “মেহনতি মানুষের শ্রম ও ত্যাগের মাধ্যমেই সচল থাকে দেশের চাকা। এবারের ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও সমৃদ্ধি।”

বাংলাদেশ সিএনজি অটোরিকশা ইউনিটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিএনজি অটোরিকশা চালক ভাইদের ট্রাফিক আইন মেনে নিরাপদ ও সুশৃঙ্খলভাবে গাড়ি চালানোর আহ্বান জানান। একই সঙ্গে সড়ক দুর্ঘটনামুক্ত ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি পরিবহন সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেন।

পরিশেষে, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে মেহনতি পরিবহন শ্রমিকদের অধিকার রক্ষা এবং যাত্রীসেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করে তারা দেশবাসীকে আবারও “ঈদ মোবারক” জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews