1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালী-পিরোজপুর পুলিশের যৌথ অভিযানে অবৈধ শর্টগান উদ্ধার,একজন আটক; পিরোজপুরে পুলিশের অভিযানে শটগান উদ্ধার, আটক ১; আক্কেলপুরের মাসুম বিল্লাহ হত্যা মামলা: ৩ বারের সফল মেম্বার নান্নুকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা ; মান্দায় জমি বিরোধে বৃদ্ধ নিহত, ছাত্রশিবির নেতাসহ আটক ৪; পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঘাটখালীতে ডলফিন পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; পটুয়াখালীতে সাকুরা পরিবহনের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮; পটুয়াখালীর পাগলায় বরিশাল গামি পরিবহনে মুখামুখি সংঘর্ষ; নওগাঁর আহসানগঞ্জ স্টেশনে আরও ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতির দাবিতে এলাকাবাসী; ধুকুরিয়াবেড়া ইউনিয়নের উন্নয়নে তরুণ ও যোগ্য নেতৃত্বের ডাক: জনমানুষের প্রত্যাশা ও চ্যালেঞ্জ; বিশ্ব পরিবেশ দিবসে নওগাঁয় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা;

তেঁতুলিয়ায় মডেল মসজিদে উপজেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত ;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৯৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :-

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে ‘ইমাম সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। তেঁতুলিয়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
​সম্মেলনের শুরুতেই পবিত্র কুরআন থেকে অত্যন্ত মনোরম কণ্ঠে কেরাত পরিবেশন করেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সদর ইউনিয়ন এর সভাপতি মাওলানা উমর ফারুক। সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন হাফেজ মাওলানা মুফতি রুদকুরী ফেরদৌস।
​ইসলামিক ফাউন্ডেশন তেঁতুলিয়ার উপজেলা ফিল্ড সুপারভাইজার খালিদ মোহাম্মদ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,​আবু সাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক, তেতুলিয়া উপজেলা বিএনপি , মোঃ সোহরাব আলী (সাংবাদিক ))সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল তেতুলিয়া উপজেলা শাখা,​।
​বক্তারা সমাজে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দিতে এবং নৈতিক সমাজ গঠনে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা কীভাবে আধুনিক ও ধর্মীয় সমন্বয়ে সমাজ সংস্কারে অবদান রাখতে পারেন, সে বিষয়েও দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
​অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ইউনিয়ন ওলামা দলের সাংগঠনিক সম্পাদক (সাংবাদিক) জুলহাস উদ্দীন, ইউনিয়ন কৃষক দলের সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন , সাংবাদিক আব্দুর রাজ্জাক প্রমূখ।সম্মেলনে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম ও ওলামায়ে কেরাম অংশগ্রহণ করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews