1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালী-পিরোজপুর পুলিশের যৌথ অভিযানে অবৈধ শর্টগান উদ্ধার,একজন আটক; পিরোজপুরে পুলিশের অভিযানে শটগান উদ্ধার, আটক ১; আক্কেলপুরের মাসুম বিল্লাহ হত্যা মামলা: ৩ বারের সফল মেম্বার নান্নুকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা ; মান্দায় জমি বিরোধে বৃদ্ধ নিহত, ছাত্রশিবির নেতাসহ আটক ৪; পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঘাটখালীতে ডলফিন পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; পটুয়াখালীতে সাকুরা পরিবহনের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮; পটুয়াখালীর পাগলায় বরিশাল গামি পরিবহনে মুখামুখি সংঘর্ষ; নওগাঁর আহসানগঞ্জ স্টেশনে আরও ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতির দাবিতে এলাকাবাসী; ধুকুরিয়াবেড়া ইউনিয়নের উন্নয়নে তরুণ ও যোগ্য নেতৃত্বের ডাক: জনমানুষের প্রত্যাশা ও চ্যালেঞ্জ; বিশ্ব পরিবেশ দিবসে নওগাঁয় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা;

নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত;

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২১২ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানে উদ্বুদ্ধকরণ ও দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার এবং যাকাত বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, নওগাঁ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন, ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর উপপরিচালক মো. মারুফ রায়হানসহ প্রেস ক্লাবের সভাপতি, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি, জেলার বিশিষ্ট আলেম-ওলামাবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, যাকাত দাতা ও যাকাত গ্রহীতাগণ।
সেমিনারে বক্তারা বলেন, সমাজে দারিদ্র্য বিমোচন ও অসহায় মানুষের সহায়তায় যাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সবাইকে সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে যাকাত বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews