শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
তানোরে ইউনিয়ন ভূমি অফিসের প্রস্তাবিত সরকারি জায়গা দখলের চেষ্টা; কবিতা-বাবার সাথে; শেখ হাসিনা দেশে ফিরবে বলে মাইকিং করাই নওগাঁয় দুই নেতা গ্রেফতার ; “আমি ছিলাম তোমার জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়” আত্রাইয়ে খেজুরগাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা, অপেক্ষায় রস-গুড়ের মৌসুম কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট, দ্রুত বিচারের দাবি বাবার; ইনসাফের বিপরীত হলো জুলুম, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি: জাহাঙ্গীর আলম; ২০৩০ সালে ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা ; জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানের ২৯তম জন্মদিন পালন; হলদিয়ার সাত মণ্ডপে লিনা পারভীনের সম্প্রীতির বার্তা, পাশে থাকার প্রতিশ্রুতি; মুন্সীগঞ্জে আইবিডব্লিউএফের মতবিনিময় সভা, নৈতিক ব্যবসা গড়ার জোরালো আহ্বান; পদ্মায় অভিযানে দুই লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, তিন জেলের কারাদণ্ড; রাজনীতিতে সৎ মানুষের সংকট, দুর্নীতির দায় কার? ১৯৭১ থেকে ২০২৬—ইতিহাস কী বলে; দেবিদ্বারে বাগানের ৬০টি গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা; ভাঙ্গুড়ায় নারীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ, তদন্তের দাবি; মোহনপুরের ধুরসা বাজারে ২২ দিন ধরে অবৈধ সুতি জালে অবাধে মাছ নিধন; দুর্গাপুরে শারদীয় দুর্গাপূজা ২০২৬ অত্যন্ত উৎসবমুখর; কিশোরগঞ্জের শহীদ পাগলা: নিঃস্বার্থ মানবসেবা ও জনস্মৃতিতে অমর এক মানুষ; নওগাঁর আত্রাইয়ে ২৫ পিস ইয়াবাসহ একজন আটক ; ভাঙ্গাবাড়ি ৯ দুর্গা মন্দিরে উপহার ও শুভেচ্ছা পৌঁছে দিলেন চেয়ারম্যান প্রার্থী জাহিদ তালুকদার;

মেধার সঙ্গে মানবিক গুণ অর্জন করতে হবে: ইউএনও মাহামুদুল হাসান;

  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭২ বার পঠিত




মোঃ আঃ কুদ্দুস, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের মেধার পাশাপাশি সততা, মানবিকতা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন নরসিংদীর মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘মেধায় সমৃদ্ধ, মানবতায় ঋদ্ধ’ শীর্ষক বিশেষ অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ইউএনও মাহামুদুল হাসান বলেন, শিক্ষার্থীদের জীবনের একমাত্র লক্ষ্য শুধু ভালো ফলাফল অর্জন হওয়া উচিত নয়। শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, মানবিকতা, সততা ও শৃঙ্খলার চর্চা করতে হবে। এসব গুণই একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে।

তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন ও ক্যারিয়ার গঠন নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। পরে শিক্ষার্থীদের সঙ্গে ইংরেজি, গণিত, কবিতা আবৃত্তি ও সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে অংশ নিয়ে আনন্দঘন সময় কাটান।

বিদ্যালয়ের সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহম্মেদ, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ, অভিভাবক সদস্য সাদিকুর রহমান তারেক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব উদ্দিন আহমেদ এবং শিক্ষক প্রতিনিধি মো. আওলাদ হোসেন ভূঁইয়া।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, মেধা বিকাশের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও শৃঙ্খলার চর্চা বাড়াতে হবে। এসব গুণ ভবিষ্যৎ জীবনে তাদের সাফল্যের পাশাপাশি সমাজ ও দেশের জন্য দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews