1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত; সুন্দরবনে করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, জিম্মি ৪ জেলে উদ্ধার; নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখীর তাণ্ডব, ফসল ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি; কালকিনিতে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগে প্রতিবাদ সভা; বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পরিচয় পত্র প্রদান; তেঁতুলিয়া সাংবাদিক বনাম মুন্সিগঞ্জ সাংবাদিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ; পিরোজপুরের জিয়ানগরে যুবলীগ নেতা মো. আল-আমিন হোসেন হাওলাদার গ্রেপ্তার; পিরোজপুর পৌরসভায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড টিম সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিত; পিরোজপুরে স্কুল অব ফিউচারের শিক্ষার্থীদের নিয়ে পাইথন প্রোগ্রামিং প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত; ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে পিরোজপুরে জাতীয় ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল;

শ্রমিক অধিকার পরিষদের সহ প্রবাসী শ্রমিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ;

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৩০ বার পঠিত

মোঃ সোহরাওয়ার্দী হোসেন
সিরাজগঞ্জ প্রতিনিধি ;

গণঅধিকার পরিষদ (GOP) এর অন্যতম শক্তিশালী সহযোগী সংগঠন ‘বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ’ এর কেন্দ্রীয় সহ প্রবাসী শ্রমিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছে সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার কৃতি সন্তান মোঃ মীর মামুন। মীর মামুন সাংবাদিকদের বলেন,
দেশে বহু শ্রমিক সংগঠন আছে। শ্রমিকের মান উন্নয়ন নিয়ে কোনো শ্রমিক সংগঠন কাজ করেনা। শ্রমিকের ন্যায্য পাওনা, ন্যায্য হিসাব কখনো পায় না। শ্রমিকদেরকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়। যেই শ্রমিকের ঘামের কারণে দেশের অর্থনীতির চাকা ঘুরে সেই শ্রমিক পরিবারের উন্নয়নের চাকা ঘুরে না। কৃষকের ছেলে কৃষক হবে, রিক্সাওয়ালার ছেলে রিক্সাওয়ালা হবে এই নীতি আমরা চাই না। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এদেশের মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই করবে। শ্রমিকের ন্যায্য দাবি দাবা নিয়ে কাজ করবে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের যে স্লোগান দেওয়া হয়েছে তা মুক্তির স্লোগান,আমাদের লক্ষ শ্রমিকের রাষ্ট্র। বিগত ৫৩ বছরে কোন সরকার শ্রমিকদের উন্নয়নে ভাবেনি। নুরুল হক নুর আমাদের মেহনতি মানুষের অধিকার আদায়ের নেতৃত্ব শিখিয়েছেন আগামীতে গণধিকার পরিষদ ৩০০ (তিন শত) আসনে প্রার্থী দেবে,গণ অধিকার পরিষদ শ্রমিক বান্ধব রাষ্ট্র গঠন নিয়ে কাজ করছে যেন এদেশের মেহনতী মানুষের উন্নয়ন ঘটে।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews