1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা; নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি;

কাউখালীতে দুর্বৃত্ত কর্তৃক বসতবাড়িতে অগ্নিকাণ্ড ;

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলাধীন ৩নং সদর ইউনিয়নের,আইরন ঝাপুর্সি বদরপুর গ্রামের একটি বসতবাড়িতে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৭ নভেম্বর সোমবার রাত আনুমানিক ১টা থেকে ১:৩০ ঘটিকার মধ্যে দুর্বৃত্ত কর্তৃক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানাযায় বদরপুর গ্রামের ২৭ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন “আকাশ কুটির” দিতলা বিশিষ্ট সন্মুখ ভাগ পাঁকা ও পিছন কাঁচা কাঠের তৈরি ঘরটিতে বিগত দের থেকে দু বছর মানুষ বিহীন তালাবদ্ধ ছিল। পরিবারের সদস্যগণ অন্যত্র চাকরি ও ব্যবসার কারণে বাসাটি একপ্রকার পরিত্যক্ত ছিলো। বাড়ির মালিক শহিদুল ইসলাম তাওফিক এর ভাই মোঃ শাহ শাজাহান তিনি বলেন যে,গভীর রাতে শত্রুতামূলক কে বা কাহারা আগুন লাগিয়ে চলে যায়। ঘরের ভিতরে থাকা ফার্নিচার কাপড় এবং অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়,বিশেষ করে আলমারি তে থাকা সার্টিফিকেট,দলিলপত্র এবং জরুরী কাগজপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
পার্শ্ববর্তীতে থাকা এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায়,গভীর রাতে আগুনের তাপ ও বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায়, ডাক চিৎকারে লোকজন এসে দীর্ঘ সময় পরে পানি দিয়ে আগুন নিভানো সম্ভব হয়।
এ বিষয়ে কাউখালী থানা পুলিশ কর্মকর্তা মো:সোলায়মান জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলার জন্য রাতেই একটি পুলিশ টিম পাঠানো হয়, এছাড়াও ভোরে থানা পুলিশ ঘটনাস্থল সার্বিক পর্যালোচনা ও পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews