রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​সোহরাওয়ার্দী হোসেন; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার; প্রকাশিত সংবাদের প্রতিবাদ; কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান,২লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ; বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেবিদ্বারবাসীকে সাইদুর রহমান লিটলের শুভেচ্ছা;

কালকিনিতে প্রতিবেশী আজিজ ও আরিফ সিকদার বাহিনীর হামলা; নারীসহ আহত ৩, স্বর্ণালঙ্কার লুট;

  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২৭৭ বার পঠিত



​নিজস্ব প্রতিবেদক, কালকিনি (মাদারীপুর);

​মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী আজিজ সিকদার ও তার সহযোগীদের বিরুদ্ধে এক পরিবারের ওপর হামলা, মারধর এবং মালামাল লুটের অভিযোগ উঠেছে। গত ২৭ ডিসেম্বর কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদী গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী দেলোয়ার সিকদার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ​ভুক্তভোগীর দায়ের করা অভিযোগে প্রধান অভিযুক্ত হিসেবে রয়েছেন একই এলাকার প্রতিবেশী আজিজ সিকদার (৬০), তার দুই পুত্র আরিফ সিকদার (৩৫) ও ইমরান সিকদার (২৫)। এছাড়াও ফয়সাল সিকদার, জয়েল ফকিরসহ আরও বেশ কয়েকজনকে এই হামলায় অভিযুক্ত করা হয়েছে।
​অভিযোগ সূত্রে জানা যায়, পৈত্রিক বসতভিটা দখলকে কেন্দ্র করে প্রতিবেশী আজিজ সিকদার গংদের সাথে দেলোয়ার সিকদারের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর ধারাবাহিকতায় গত ২৭ ডিসেম্বর সকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে দেলোয়ার সিকদারের বাড়িতে অতর্কিত হামলা চালায়। প্রতিবাদ করলে দেলোয়ার সিকদার, তার স্ত্রী নারগিস ও কন্যা তামান্নাকে বেধড়ক মারধর করে জখম করা হয়। বাদী দেলোয়ার সিকদার অভিযোগ করেন, “আজিজ ও আরিফ সিকদারের নেতৃত্বে তারা ঘরে ঢুকে আমার মেয়ের গলা থেকে দেড় লক্ষ টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। স্থানীয়রা এগিয়ে এলে তারা আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।”এদিকে, বিরোধপূর্ণ জমিটি নিয়ে উপজেলা ভূমি অফিস থেকে একটি তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ঐ প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, বি.এস ৩৭৭ নং দাগের ঐ ২ শতাংশ জমি এবং সেখানে থাকা বসতবাড়িটি বর্তমানে দেলোয়ার সিকদারের দখলেই রয়েছে।
​নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, প্রতিবেশী হওয়ার সত্ত্বেও আজিজ সিকদারের পরিবার প্রায়ই দেলোয়ার সিকদারের পরিবারকে উচ্ছেদ করার ভয়ভীতি দেখিয়ে আসছিল। হামলার ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
​এ বিষয়ে কালকিনি থানা পুলিশ জানায়, অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews