শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত মানববন্ধন এবং সাময়িকভাবে ক্লিনিক বন্ধের নির্দেশ;

  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৪ বার পঠিত



বি‌শেষ প্রতিনিধি:

আলো জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় অন্তরা খাতুন (২৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে দাবী করে।

ঈশ্বরদীর আলো জেনারেল হাসপাতালে উক্ত রুগীর মৃত্যুর ৬ দিন পর মানববন্ধন, বিক্ষোভ প্রদর্শনসহ সিভিল সার্জনের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এসব কর্মসুচির পালনের পর ব্যক্তি মালিকানাধীন আলো জেনারেল হাসপাতাল সাময়িকভাবে বন্ধসহ তদন্ত কমিটি গঠন করেছেন পাবনা সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান। আজ১০/১/২৪ রোজ (বুধবার) ঈশ্বরদী হাসপাতাল রোডস্ত আলো জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভের ঘটনা ঘটে। তবে কয়েক মাস পূর্বে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে আকলিমা সেবা ক্লিনিক এন্ড ডায়াগোনেস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় অপারেশন থিয়েটারেই নবজাতক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। একই সঙ্গে প্রসূতির অবস্থা আশঙ্কাজনক ছিল। মৃত্যু যন্ত্রণায় ঈশ্বরদীর সাহাপুর মন্ত্রি মোড় ময়না খাতুন (২০) নামের ওই গৃহবধু এখনো ছটপট করছেন।
সেই সময় ভুক্তভোগি পরিবারের পক্ষ থেকে সিভিল সার্জন ও থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলেই ঈশ্বরদীতে এই ধরণের ঘটনা বারবার ঘটছে বলে মানবন্ধবনে অভিযোগ করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি ঈশ্বরদী পৌর এলাকার ফজলে রাব্বির গর্ভবতী স্ত্রী অন্তরা খাতুনকে আলো জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিনই সন্ধ্যায় সিজারের মাধ্যমে কন্যা সন্তান প্রসব করেন অন্তরা। অপারেশনের পরপরই রোগী অবস্থা আশঙ্কজনক হওয়ার পর, উক্ত রুগিকে হাসপাতালের অ্যাম্বুলেন্সের মাধ্যমেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। নিহত অন্তরার স্বামী ফজলে রাব্বী ও শ্বাশুড়ি জান্নাতুন ফেরেদৌস রুনু অভিযোগ করে বলেন, অ্যানেস্থেসিয়া ভালোভাবে না করায় রোগীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি।
আলো জেনারেল হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডাক্তার শফিকুল ইসলাম শামীম বলেন, প্রসূতি অন্তরা খেঁচুনি রোগে আক্রান্ত ছিলেন। রোগীর পরিবার থেকে বিষয়টি চিকিৎসকদের জানানো হয়নি। সফল সিজারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন ওই গৃহবধু। অপারেশন শেষে তাকে বেডে পাঠানো হয়।
বেশ কিছুক্ষণ পর রোগির খিঁচুনি দেখা দেয়। তখন তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে তার মৃত্যু হয়।
আলো জেনারেল হাসপাতালের সুনাম ক্ষুন্ন করতে পরিকল্পিতভাবে এসব কার্যক্রম চালাচ্ছেন।

এর আগেও আলো জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীদের মৃত্যু সহ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপের অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, নিহত প্রসুতি অন্তরার পরিবার অভিযোগ করবে না বা মামলা করবে না রাজশাহীর রাজপাড়া থানায় জানিয়ে বিনা ময়নাতদন্তে লাশ দাফন করেছেন।

এখন ঈশ্বরদী থানায় অভিযোগ করেছেন। আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব।

পাবনা সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান বলেন, নিহত প্রসূতি অন্তরার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আলো জেনারেল হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এবিষয়ে তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থাগ্রহণ করা হবে। তবে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন আকলিমা সেবা ক্লিনিক এন্ড ডায়াগোনেস্টিক সেন্টারে ভুল অপারেশনে নবজাতকের মৃত্যু ও প্রসুতির অবস্থা আশঙ্কাজনক করার সময় পাবনায় সিভিল সার্জন হিসেবে অন্যজন ছিলেন। তাই ওই ঘটনায় কোন পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। এই জন্য এখন ঈশ্বরদীর মানুষ ক্লিনিকগুলো উপর আস্তা হারিয়ে ফেলছেন আজ রাস্তা মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
এটা খুবই দুঃখজনক বিষয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews