মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা; শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস; অধ্যাপক মোজাফফর আহমদ: গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার এক নিবেদিতপ্রাণ রাজনীতিক; কবিতাঃ কবি শুকান্ত ভট্টাচাৰ্য ; দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি এমপি আবুল হাসনাতের; ভাঙ্গুড়া বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস এক দেশ এক QR’ সেবা উদ্বোধন; বেলকুচিতে উদাসীনতা: ময়লার স্তূপ ও জঙ্গলে পড়ে নষ্ট হচ্ছে জনগণের টাকায় কেনা ডিভাইডার;

নওগাঁর আত্রাইয়ে পুষ্টি সপ্তাহে সচেতনতা সভা ও প্রদর্শনী;

  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৭০ বার পঠিত

মোঃ ফিরোজ আহম্মেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুষ্টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মো. নূরে আলম সিদ্দিক। তিনি বলেন, সুষম খাবার গ্রহণের মাধ্যমে সহজেই প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা সম্ভব এবং শিশু ও গর্ভবতী নারীর পুষ্টিতে বিশেষ গুরুত্ব দিতে হবে।
সভাপতি তার বক্তব্যে বলেন, শুধু পেট ভরে খাওয়া নয়, সুস্থ থাকতে সুষম খাদ্যাভ্যাস জরুরি। পুষ্টি সপ্তাহের লক্ষ্য হলো এ বিষয়ে জনগণকে সচেতন করা।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দেশীয় ফল, সবজি ও অন্যান্য পুষ্টিকর খাদ্যসামগ্রী নিয়ে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews