সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
এনায়েতপুরে অবৈধ বালু উত্তোলনে বাধা: ফলের দোকান ও স-মিলে হামলা, ১৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে ৩ মামলা; জনবল সংকটে খুঁড়িয়ে চলছে মোহনপুর প্রাণিসম্পদ দপ্তর, কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন খামারিরা; দেবিদ্বারে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি; দেবিদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায় শ্রমিকলীগ নেতা নুরুল ইসলাম গ্রেপ্তার ; মনোহরদী পৌরসভাকে নান্দনিক ও আধুনিক করার অঙ্গীকার দোলনের; আত্রাইয়ের শাহাগোলা স্টেশনে ট্রেন আসে-যায়, বাজে না ঘণ্টা; মান্দায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও মাদকবিরোধী সচেতনতা নিয়ে মতবিনিময়; দেবিদ্বারে আব্দুল্লাহপুর হাজী আমির উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ; মাদ্রাসায় যাওয়ার পথে দুই কিশোরী উধাও, চার দিনেও মেলেনি সন্ধান; নবযোগদানকৃত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন জেলা প্রশাসক; বিশ্ব পর্যটন দিবস; মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন; আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণে মতবিনিময়; কাউখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা শিবির; গর্জনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত; অর্ডার অব দ্য স্টার অব ইতালি’ সম্মাননা অর্জনে:  রামু জগতজ্যোতি চিলড্রেন ওয়েল ফেয়ার হোমসের প্রতিষ্ঠাতা ফাদার লুইজি লুপি সংবর্ধিত ; কাউখালীতে ৫০গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার, “মাদক মামলায় আদালতে প্রেরণ” ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান; সেনেরহাট বাজারে ২০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১;

এনায়েতপুরে অবৈধ বালু উত্তোলনে বাধা: ফলের দোকান ও স-মিলে হামলা, ১৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে ৩ মামলা;

  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত




নিজস্ব প্রতিবেদক,

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বেতিল চর এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয়দের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারীরা একাধিক ফলের দোকান ও স-মিলে ভাঙচুর, মারধর এবং নগদ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে। এই বর্বরোচিত হামলায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় ভুক্তভোগী তিন ব্যক্তি বাদী হয়ে এনায়েতপুর থানায় পৃথক তিনটি এজাহার দায়ের করেছেন।
এজাহারে অভিযুক্ত প্রধান ব্যক্তিরা হলেন—শাহ আলম মোল্লা, রফিকুল ইসলাম, জহুরুল ইসলাম, জামাত আলী, রানা হোসেন, রিপন মিয়া, গোলাম হোসেন, হাসান, বারেক, নোয়া বেপারি, বেলাল হোসেন, সামাদ আলী, আমীরুল ইসলাম, কাশেম, শহিদুল ইসলাম, শাহিন ইসলাম, আসাদুল ইসলাম, ফরহাদ হোসেন, ছায়েদ আলী, সরোয়ার পীর সাহেবসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন।
যেভাবে শুরু হয় বিরোধ
এজাহারের বিবরণে জানা যায়, দীর্ঘ দিন ধরে এনায়েতপুর থানার বেতিল চর এলাকায় একটি প্রভাবশালী চক্র নিয়মবহির্ভূতভাবে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এই অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে বেতিল চর এলাকার ফসলি জমি ও বসতি দ্রুত নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এর প্রতিবাদ করলে চক্রটি ক্ষিপ্ত হয়ে ওঠে।
গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে বেতিল চর এলাকার সচেতন এলাকাবাসী ও ভুক্তভোগীরা নদীর তীরে গিয়ে অভিযুক্তদের বালু উত্তোলনে নিষেধ করেন। কিন্তু অভিযুক্তরা তোয়াক্কা না করে উল্টো আরও উগ্র আচরণ শুরু করে এবং এলাকাবাসীকে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়।
পরপর কয়েকটি হামলা ও লুটপাট
এলাকাবাসীর প্রতিবাদের জেরে ওই দিনই সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন পয়েন্টে হামলা চালায় অভিযুক্তরা:
* দোকানে হামলা ও টাকা ছিনতাই: সকাল আনুমানিক ১০টার দিকে বেতিল বাজারে মো. লিটন মিয়ার ফলের দোকানে চড়াও হয় হামলাকারীরা। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলোপাতাড়ি মারধর করে বেদনাদায়ক জখম করা হয়। একপর্যায়ে ১ নম্বর বিবাদী তার পকেটে থাকা ১৫,০০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।
* স-মিলে ভাঙচুর: একই দিন সকাল সাড়ে ১০টার দিকে বেতিল কলেজ সংলগ্ন মো. আব্দুল লতিফ পলাশের ছ-মিলে (স-মিল) লাঠিসোটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলাকারীরা স-মিলে ভাঙচুর চালিয়ে তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।
* পুকুর দখলের চেষ্টা: এছাড়া মো. আব্দুল করিম শেখের মাছ চাষের পুকুর দখলের চেষ্টা করা হয় এবং তাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
আইনগত পদক্ষেপের দাবি
ঘটনার সময় আলামিন হোসেন, হারুন রশিদ, মাসুদের মতো স্থানীয় সাক্ষীরা এগিয়ে আসলে হামলাকারীরা হুমকি দিতে দিতে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সাথে আলোচনা শেষে থানায় গিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা বিলম্ব হয় বলে জানান ভুক্তভোগীরা।
বালু উত্তোলন কারী রফিকুল ইসলাম বলেন, তিনি যৌথ মালিকানায় বালি-মাটি ক্রয়-বিক্রয়ের ব্যবসা করেন এবং এনায়েতপুর থানার বেতিল চর এলাকায় ভরাটকাজের জন্য যমুনা নদীপথে বালি-মাটি ক্রয় করে নিয়ে আসেন। গত চার দিন ধরে তিনি ড্রেজার মেশিন দ্বারা বেতিল চরে বালি-মাটি ভরাট করছিলেন।
এই ঘটনায় জামাত আলী বাদী হয়ে মো. আব্দুল লতিফ পলাশ, মো. আমিনুল ইসলামসহ ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে এনায়েতপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন। স্থানীয়দের সাথে আলোচনা শেষে থানায় গিয়ে মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews