মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট কৃষকের মৃত্যু,দ্রুত উদ্ধার অভিযানে মানবিকতার নজির ফায়ার সার্ভিসের; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযান:১৫০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার; পিরোজপুর সদর থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত ও ডাকাত সর্দার মিটু শেখ ঢাকায় গ্রেফতার; দুর্গাপুর উপজেলায় মোবাইল কোর্টের অভিযান: ১ হাজার মিটার নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে বিনষ্ট; শিশুর হাতে চারা, সবুজ ভবিষ্যতের প্রত্যয়—মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ আত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার; কবিতা ; শরৎ কাল; নেছারাবাদে ৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার; মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি; এনায়েতপুরে অবৈধ বালু উত্তোলনে বাধা: ফলের দোকান ও স-মিলে হামলা, ১৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে ৩ মামলা; জনবল সংকটে খুঁড়িয়ে চলছে মোহনপুর প্রাণিসম্পদ দপ্তর, কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন খামারিরা; দেবিদ্বারে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি; দেবিদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায় শ্রমিকলীগ নেতা নুরুল ইসলাম গ্রেপ্তার ; মনোহরদী পৌরসভাকে নান্দনিক ও আধুনিক করার অঙ্গীকার দোলনের; আত্রাইয়ের শাহাগোলা স্টেশনে ট্রেন আসে-যায়, বাজে না ঘণ্টা; মান্দায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও মাদকবিরোধী সচেতনতা নিয়ে মতবিনিময়; দেবিদ্বারে আব্দুল্লাহপুর হাজী আমির উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ; মাদ্রাসায় যাওয়ার পথে দুই কিশোরী উধাও, চার দিনেও মেলেনি সন্ধান; নবযোগদানকৃত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন জেলা প্রশাসক;

শিশুর হাতে চারা, সবুজ ভবিষ্যতের প্রত্যয়—মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’

  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত




মোঃ আঃ কুদ্দুস, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

‘এক শিশু, এক গাছ’—এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলা ও পরিবেশ-জলবায়ু বিষয়ে সচেতনতা বাড়াতে অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি। এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার তারাকান্দী উচ্চ বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলার নোয়াকান্দী হাজী আলীম উদ্দীন উচ্চ বিদ্যালয়, অজুনচর উচ্চ বিদ্যালয় ও তারাকান্দী উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

আয়োজকেরা জানান, শুধু গাছ লাগানো নয়, শিক্ষার্থীদের দিয়ে সেই গাছের নিয়মিত পরিচর্যা করানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তারাকান্দী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সদস্যসচিব ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব।

বিশেষ অতিথি ছিলেন ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন, মো. শফিকুল ইসলাম আপেল, দীপক কুমার বর্মণ প্রিন্স, মো. সুরুজ মিয়া ও রায়হান উদ্দিন বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাকান্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান। সঞ্চালনা করেন নরসিংদী জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাসিন কবির।

বক্তারা বলেন, নির্বিচারে গাছ কাটা, জলবায়ু পরিবর্তন ও পরিবেশদূষণের কারণে প্রকৃতি আজ চরম ঝুঁকিতে। এ পরিস্থিতি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার সঙ্গে যুক্ত করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম পরিবেশ রক্ষায় আরও দায়িত্বশীল হয়ে উঠবে।

কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব বলেন, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলা এবং পরিবেশ ও জলবায়ু বিষয়ে সচেতনতা বাড়ানোই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। একটি শিশু একটি গাছ লাগিয়ে তার পরিচর্যা করলে সেই গাছই একদিন পরিবেশ রক্ষার বড় শক্তিতে পরিণত হবে।

আয়োজকেরা জানান, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় শিক্ষার্থীদের গাছ লাগানো, পরিচর্যা ও পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews