মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ; মোহনপুরে পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হলেও বাজারে দেদারসে বিকোচ্ছে ভেজাল ও নিম্নমানের অণুসার (মাইক্রোনিউট্রেন্ট); কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত; ​কাউখালীতে সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত ‘ইঁদুর কাণ্ড’: কর্মচারীকে শোকজ ও ১৫ দিনের কর্মবিরতি; নওগাঁর আত্রাইয়ে দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা; মনোহরদীতে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের সতর্কবার্তা, মাঠে ১৪১ জন; মোহনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত; নওগাঁ-নাটোর মহাসড়কের পাশে জঙ্গল-আগাছা,বাড়ছে নিরাপত্তা ঝুঁকি; রাজশাহী রেঞ্জে নওগাঁর হ্যাট্রিক সাফল্য: সেরা জেলা পুলিশ ও শ্রেষ্ঠ এসপি ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি দাবি; বাল্যবিবাহ রুখে কন্যাশিশুর বিশ্বজয়ের প্রত্যয় মনোহরদীতে; নেছারাবাদে একদিন ধরে নিখোঁজ বিপুল সিকদারের মরদেহ উদ্ধার; ​পিরোজপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ অভিযান: রামু ব্রাদার্স ইউনিয়নের সভা অনুষ্ঠিত; সংবাদ বিজ্ঞপ্তি; গণমাধ্যমের জরুরি দৃষ্টি আকর্ষণ; আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কাটা, আতঙ্কে ব্যবসায়ীরা; দেবিদ্বারে আব্দুল হামিদ-জায়ফলের নেছা মাদ্রাসায় পরিচিতি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে কন্যা শিশু দিবস উদযাপন; ধুকুরিয়াবেড়ায় পরিবর্তনের হাওয়া: জনসেবায় নিবেদিতপ্রাণ চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রাসেল রেজা; নওগাঁর চকশিমলাতে ড্রাম ট্রাকের চাপে বেহাল সড়ক, ভোগান্তিতে এলাকাবাসী;

মোহনপুরে পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হলেও বাজারে দেদারসে বিকোচ্ছে ভেজাল ও নিম্নমানের অণুসার (মাইক্রোনিউট্রেন্ট);

  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত




মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার মোহনপুর (রাজশাহী):

রাজশাহীর মোহনপুর উপজেলার বিভিন্ন বাজার থেকে সংগৃহীত অণুসার (মাইক্রোনিউট্রেন্ট) ও রাসায়নিক সারের নমুনা পরীক্ষাগারে পাঠিয়ে অধিকাংশ পণ্যে কাঙ্ক্ষিত উপাদানের তীব্র ঘাটতি ও চরম নিম্নমানের প্রমাণ পাওয়া গেছে। অথচ ল্যাব টেস্টের সন্তোষজনক ফলাফল না পাওয়া সত্ত্বেও এসব মানহীন অণুসার ও কীটনাশক দেদারসে ছড়িয়ে পড়েছে মোহনপুরসহ পুরো রাজশাহী জেলার কৃষি বাজারে। এতে মারাত্মক প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ কৃষকেরা এবং হুমকির মুখে পড়ছে ফসলের উৎপাদন।
ল্যাব পরীক্ষার চমকে ওঠার মতো তথ্য:
উপজেলা বিভিন্ন বাজার থেকে সংগৃহীত সারের নমুনা ল্যাবরেটরিতে পরীক্ষার পর দেখা যায়, খ্যাতনামা ও অখ্যাত বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত অণুসারে মোড়কের তথ্যের সাথে আসল উপাদানের কোনো মিল নেই:
জিংক (দস্তা) ও সালফারের ঘাটতি: একাধিক নামিদামি কোম্পানির জিংকে নির্ধারিত পরিমাণের চেয়ে অনেক কম উপাদান পাওয়া গেছে।
‘এমিন জিংক (মনো)’—এ ৩৬% জিংকের স্থানে পাওয়া গেছে ৩০.৯% এবং ১৭.৫% সালফারের জায়গায় পাওয়া গেছে ১৩.৭%।
‘গ্রোজিন (মনো)’—এ ৩৬% জিংক থাকার কথা থাকলেও ল্যাব পরীক্ষায় মিলেছে মাত্র ০.৯% জিংক এবং ১৭.৫% সালফারের স্থানে মাত্র ১৪.১%।
‘রিয়াল জিংক (মনো)’—এ ৩৬% জিংকের বিপরীতে ৩০.৩% এবং ১৭.৫% সালফারের স্থানে ১২.৬% পাওয়া গেছে।
‘মিম জিংক (মনো)’—এ ৩৬% জিংকের স্থলে ২৪.১% এবং ১৭.৫% সালফারের স্থলে ১০.৫% পাওয়া গেছে।
‘ফেয়ার মনো জিংক (মনো)’—এ ৩৬% জিংকের স্থলে ২৫.৯% এবং ১৭.৫% সালফারের স্থলে ১৩.৪% পাওয়া গেছে।
বোরন ও অন্যান্য উপাদানের ঘাটতি:
‘পারফেক্ট ফার্টি বোর’—এ ১৭% বোরন থাকার কথা থাকলেও পাওয়া গেছে মাত্র ১০.০%।
‘পিওর রুটন প্লাস’—এ ১১.০% ম্যাগনেসিয়ামের জায়গায় পাওয়া গেছে মাত্র ১.৬%।
বাজারজুড়ে অবাধ বিক্রি ও কৃষকদের ক্ষোভ:
পরীক্ষাগারের এই হতাশাজনক ফলাফলের পর প্রশাসনিক কড়া পদক্ষেপ ও বাজার থেকে এসব ব্যাচের সার বাজারজাতকরণ বন্ধ করার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। মোহনপুরের মৌগাছি বাজার, কেশরহাট বাজার, একদিলতলা বাজার, ত্রিমোহনী বাজার, কুটিবাড়ী হাট ও ধোপাঘাটা বাজারসহ বিভিন্ন হাটে এখনও অবাধে বিক্রি হচ্ছে এসব মানহীন সার ও কীটনাশক।
স্থানীয় কৃষকরা জানান, ফসল ভালো পাওয়ার আশায় চড়া দামে এসব অণুসার ও কীটনাশক কিনে জমিতে ব্যবহার করলেও কাঙ্ক্ষিত ফল মিলছে না। উল্টো টাকা নষ্ট হচ্ছে এবং জমির উর্বরতা হ্রাস পাচ্ছে। ল্যাবে অণুসার অনুত্তীর্ণ হওয়ার পরও কীভাবে তা বাজারে উন্মুক্তভাবে বিক্রি হচ্ছে—তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।
বিশেষজ্ঞ ও প্রশাসনের বক্তব্য:
কৃষি বিশেষজ্ঞদের মতে, অণুসারে জিংক, সালফার বা বোরনের মতো দরকারী উপাদান কম থাকলে ফসলের বৃদ্ধি ব্যাহত হয়, পাতা হলুদ হয়ে যায় এবং ফলন চরমভাবে মার খায়। নিম্নমানের অণুসার ব্যবহারে কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
বিষয়টি নিয়ে স্থানীয় কৃষি প্রশাসন ও বাজার তদারকি কর্তৃপক্ষের দ্রুত আইনি পদক্ষেপ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং জালিয়াতিতে জড়িত সার ডিলার ও বাজারজাতকারী কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকেরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews