শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

শ্রীবরদীতে শুভ বড়দিন পালিত;

  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৬৪২ বার পঠিত



স্টাফ রিপোর্টার,

শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদীতে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব “শুভ বড়দিন” পালিত হয়েছে। ২৫ ডিসেম্বর সোমবার সকালে প্রার্থনা ও কেক কাটা এবং বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি পালিত হয়।

বড়দিন উপলক্ষে ২৪ শে ডিসেম্বর রাত থেকে উপজেলার বাবেলাকোনা, হারিয়াকোনা, খাড়ামোড়া, বালিজুরী খ্রিস্টান পাড়া এলাকার ৯ টি গীর্জা সাজ সাজ রব পড়ে যায়। যীশুর আগমন বার্তা সবাইকে জানান দিতে বাড়ি বাড়ি চলে নগরকীর্তন। বড়দিনকে ঘিরে অতিথিদের আপ্যায়ন করতে বাড়ির গৃহিণীরা ছিলেন ব্যস্ত। সমাজে মানুষে-মানুষে শান্তি স্থাপনের বার্তা নিয়ে উপসনালয়গুলোতে চলে প্রার্থনা।
২৪ শে ডিসেম্বর রাতে প্রতিটি গির্জায় গিয়ে আইন শৃঙ্খলা পর্যবেক্ষণ ও খ্রিস্টান ধর্মালম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ ওসি কাইয়ুম খান সিদ্দিকী।
এসময় তার সাথে ছিলেন উপজেলা ট্রাইবাল চেয়ারম্যান প্রান্জল এম সাংমা, রানীশিমুল ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, শেরপুর জেলা জাতীয় পার্টি সংগঠনিক সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা সহ স্থানীয় নেতৃবৃন্দরা ।
বড়দিন উপলক্ষে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের মাঝে সরকারী সাহায্য-সহযোগীতার পাশাপাশি দিনব্যাপী খ্রীষ্টান ধর্মপল্লীগুলোতে নেয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা। অপরদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গীর্জা/উপসনালয় গুলোতে সরকারিভাবে ৪ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews