বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩;

লালপুরের মাঝগ্রাম হাইস্কুল এন্ড কলেজের আয়োজনে নাটোর-১ আসনের এমপি কে সংবর্ধনা;

  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪২৩ বার পঠিত




ডেক্স রি‌পোর্টার;

নাটোরের লালপুর উপজেলার মাঝগ্রাম হাইস্কুল এন্ড কলেজের আয়োজনে নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া)আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড.আবুল কালাম আজাদ কে সংবর্ধনা ও অত্র স্কুল অ্যান্ড কলেজের
নতুন শিক্ষার্থীদের বরণ,এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়,ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ই ফেব্রুয়ারি-২৪)অত্র স্কুল অ্যান্ড কলেজ চত্বরে উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন মোল্লা”র সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক নাজমুল হোসেনের সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব নাটোর-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ এমপি।
বক্তব্য তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে বলেন,’জননেত্রী শেখ হাসিনার আগামী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে এই প্রজন্মের শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম।
এমপি এই প্রতিষ্ঠান সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে শিক্ষানুরাগীসহ সকলের সহযোগীতা কামনা করেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সফল সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা,
দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আতাউর রহমান জার্জিস,সাবেক সহ- সভাপতি মিজানুর রহমান নান্টু,
ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস,আবু সাঈদ সরকার বাবুল ও ইকরামুল ইসলাম প্রমুখ।এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক মন্ডলী,
ছাত্র-ছাত্রীবৃন্দ,অভিভাবক ও সূধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। পরে একই অনুষ্ঠানে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের বিদায়ও ৬ষ্ঠ শ্রেণীতে ছাত্রীদের বরণ করে নেয়া হয়। পরে স্কুলে অধ্যায়নরত ছাত্রীদের অংশগ্রহন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews