বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
সদর দক্ষিণ থানায় ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা: এমপি মনিরুলের ফেসবুক স্ট্যাটাসে নয়া মোড়; পিরোজপুরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার; দে‌বিদ্বা‌রে স্বপ্নসিঁড়ি ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি গঠন; বেপরোয়া গতিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইনসেপ্টা ফার্মার প্রতিনিধি নিহত; কালকিনি পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মামুন শিকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত; মা-বাবার কবরে বরফ পানি ছিটানো: ইসলামী নীতি নাকি অজ্ঞতা? জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন, কৃষকদের মধ্যে চারা ও কৃষি উপকরণ বিতরণ; ২২ নং ওয়ার্ডের আধুনিকায়ন: রনি সরকারের মহাপরিকল্পনায় উন্নয়নের নতুন দিগন্ত; দেবিদ্বার নিউ মার্কেটে বাস পার্কিং করে যানজট: ৩ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা; আত্মকর্মসংস্থানের গুরুত্ব;
Title :

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহত;

  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ২৩৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার;

দিনাজপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ২৪ জন।
শুক্রবার (৫জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের সদর উপজেলার শশরা ইউনিয়নের চকরামপুর দইসই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাকচালক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মিত্রপট্রি এলাকার হাসু (৪০), বাসযাত্রী ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের দানেশের ছেলে আলী (৫২), দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মিলরোড এলাকার মৃত লক্ষণ বাহাদুরের ছেলে রাজেশ বাহাদুর (৩০), বোচাগঞ্জ উপজেলার জাহিদের মেয়ে বিভা (১০), চিরিরবন্দর উপজেলার কোচনা এলাকার ৫ মাসের শিশু জায়না।
এর মধ্যে ঘটনাস্থলে নিহত হন ট্রাকচালক হাসু। আর বাকি চারজন হাসপাতালে আনার পর মারা যান।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, ভোর আনুমানিক সাড়ে ৫টায় শশরা ইউনিয়নের চকরামপুর এলাকায় ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলগামী নাবিল পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আমবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক নিহত হন। পরে আহত ২৮ জনকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত দুই শিশুসহ আরও চারজন মারা যান। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কোতয়ালী থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews