মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
জনতার বিপদে ছায়ার মতো পাশে থাকা পরীক্ষিত নেতা মো: রহিজ ব্যাপারি: ৮নং ওয়ার্ডবাসীর হৃদয়ের স্পন্দন; পানিবন্দি ১৫ পরিবার, খবর পেয়ে সহায়তার হাত বাড়ালেন ইউএনও; আত্রাইয়ের বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ৮ কম্পিউটার চুরির ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি; কবিতা: বৃক্ষ এক মহারাজা ; এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী কোরবান আলীর সংবাদ সম্মেলন; ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,এমসি, জিসিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ বদলগাছি; নওগাঁর আত্রাইয়ে বর্ষায় ছাতা কারিগরদের ব্যস্ততা; মাদক ও কিশোর গ্যাং দমনে প্রয়োজন পারিবারিক ও সামাজিক প্রতিরোধ: পিরোজপুরে র‍্যাব-৮;

নওগাঁর আত্রাইয়ে ভটভটি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ,নিহত ১ আহত ১;

  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৭ বার পঠিত

মোঃ ফিরোজ আহম্মেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ 

নওগাঁর আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় শ্রাবণ উদ্দিন প্রামানিক (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে সিমান্ত নামে আরও এক মোটরসাইকেল আরোহী।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আত্রাই টু বান্দাইখাড়া রোডের কুশাতলা বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটিয়েছে। নিহত শ্রাবণ উদ্দিন প্রামানিক নওগাঁ জেলার মান্দা উপজেলার যশোপাড়া এলাকার মোঃ রহিদুল ইসলাম প্রামানিক এর ছেলে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, মোটরসাইকেল আরোহীরা মান্দা উপজেলার নিজ গ্রাম থেকে পাশের উপজেলা আত্রাই জরুরি একটি কাজে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শ্রাবণ উদ্দিন প্রামানিক নিহত হয়। এ সময় মোটরসাইকেলে থাকা আরেক আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ওসি আরও বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews