1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম  শরীফ বাহিনীর সদস্য আটক-১; প্রেমের ফাঁদে বিয়ে, পরে অস্বীকার—নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ; আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে অসুস্থ ৪ যুবক, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; আত্রাইয়ে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি, ৪০০ পরিবার পেলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য; নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত; মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল; ‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক; কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক; আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; মঠবাড়িয়ায় ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ;

ঈশ্বরদীতে আরআরপি গ্রুপের আয়োজনে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত;

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৩ বার পঠিত

ডেক্স রি‌পোর্টার;

ঈশ্বরদীতে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) রাতে আরআরপি এগ্রো ফামর্সের পৃষ্টপোষকতায় জমকালো আয়োজনে ‘ইসলামপুর ভূতেরগাড়ি রাত্রীকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল’ অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঈশ্বরদী কিংস ৩-০ গোলে জয় পেয়েছে। আরআরপি ক্রীড়া মাঠে অনুষ্ঠিত খেলায় ঈশ্বরদী কিংস তাদের প্রতিপক্ষ শালিং একাদশকে পরাজিত করে।

এর আগে টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন ঈশ্বরদী-আটঘরিয়া (পাবনা-৪) আসনের সংসদ সদস্য মাননীয় গালিবুর রহমান শরীফ এমপি মহোদয় । এর পরেই বর্ণিল আতশবাজিতে মুখরিত হয়ে উঠে মাঠ। ফাইনাল খেলা দেখতে আসা মানুষ আন্দন উৎসবে মেতে উঠেন।

আরআরপি এগ্রো ফামর্সের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মনসুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর-বাগাতিপাড়া (নাটোর-১) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যান আব্দুস সালাম খান, ঈশ্বরদী পৌর মেয়র মোঃ ইছাহক আলি মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু, জেলা পরিষদের সদস্য তফিকুজ্জামান রতন মহলদার, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, আরআরপি ফিড মিলের কর্ণধার রফিকুল আলম রফিক প্রমুখ।

আয়োজনের ব্যাপারে রফিকুল আলম রফিক বলেন, এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজনের মধ্য দিয়ে আজ ঈশ্বরদীবাসীর মিলন মেলা হয়েছে। অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে। এর থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে আনতে এই আয়োজন প্রতিবছর করা হবে বলে তিনি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews