1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত; মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল; ‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক; কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক; আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; মঠবাড়িয়ায় ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ; কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার কৃষাণ কৃষাণির ধান ভাঙানোর ঢেঁকি; মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড ; গরীব ও অসহায়ের মাঝে খাদ্য ও কাপড় বিতরণ, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্মরণে দোয়া মাহফিল; আত্রাই নদীর দক্ষিণ পাড়ের সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর;

কাউখালীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু ;

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৭ বার পঠিত

প্রতিনিধিঃ- নুরুজ্জামান খোকন 

পিরোজপুর জেলার কাউখালী উপজেলাধীন ৩নং সদর ইউনিয়নের, গোসনতারা গ্রামের শাহজাদা সরদারের বাড়ির সামনে(কাউখালী-নৈকাঠী প্রধান সড়কে) প্রথম শ্রেণী পড়ুয়া শিশুর সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটে।
অদ্য ৫ ফেব্রুয়ারি(বুধবার)২০২৫ তারিখ,আনুমানিক সকাল ১০.৩০ ঘটিকার সময় পিরোজপুর জেলার কাউখালী উপজেলাধীন ৩নং সদর ইউনিয়নের গোসনতারা গ্রামের শাহজাদা সরদারের বাড়ির সামনে, কাউখালী-নৈকাঠী প্রধান সড়কে নিহত ১ম শ্রেণী পড়ুয়া মোসা:হাবিবা আক্তার (৬),পিতা:মো:কাওসার আলী শরিফ, মাতা-শাকিলা বেগম,সাং-ঘোসনতারা, থানা- কাউখালী,জেলা-পিরোজপুর। বাড়ির সামনে সড়কের পাশে ভিকটিমের মা ও চাচীর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। উক্ত সড়কের উপর ট্রাক দাড় করিয়ে গাছ বোঝাই করতেছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত অটোগাড়ী চালক গাড়ী নিয়ে  ভিকটিমকে সজোরে ধাক্কা দেয়। এতে ভিকটিম গুরুতর আহত হলে ভিকটিমের সাথে থাকা নিকট আত্মীয়-স্বজন ভিকটিমকে দ্রুত কাউখালী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে  প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম  অদ্য অনুমান ২ঃ৩০ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে কাউখালী থানা পুলিশ কর্মকর্তা মোঃ সোলায়মান জানান,সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুততম সময়ে একটি টিম পাঠানো হয়েছে ঘটনাস্থলে, অজ্ঞাত অটোচালক দুর্ঘটনার পরপর পালিয়ে যেতে সক্ষম হয়। বিভিন্ন স্থানে সিসি ক্যামেরার মাধ্যমে অপরাধীকে সনাক্ত করার চেষ্টা চলমান। ভিক্টিমের পরিবার কর্তৃক লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews