মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কবিতা: বৃক্ষ এক মহারাজা ; এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী কোরবান আলীর সংবাদ সম্মেলন; ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,এমসি, জিসিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ বদলগাছি; নওগাঁর আত্রাইয়ে বর্ষায় ছাতা কারিগরদের ব্যস্ততা; মাদক ও কিশোর গ্যাং দমনে প্রয়োজন পারিবারিক ও সামাজিক প্রতিরোধ: পিরোজপুরে র‍্যাব-৮; স্বৈরাচারের দুঃশাসনে ক্ষতবিক্ষত: ১০ নম্বর গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়ন বিএনপি; সরিষাবাড়ীতে জনপ্রিয়তার আলোচনায় মেয়র প্রার্থী রুহুল আমিন সেলিম; দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার;

পিরোজপুরে ভুয়া গোয়েন্দা আটক ;

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

জেলা প্রতিনিধি;

অদ্য ৩১জুলাই সকাল ৯ঃ৫০ ঘটিকার সময়, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় একজন ভুয়া সেনা সদস্য,ডিজিএফআই এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার পরিচয় বহনকারী মোঃ সোহেল (২৮), পিতাঃবারেক হাওলাদার,গ্রামঃ বদরপুর,ডাকঘরঃ মৌকরন, পটুয়াখালী সদর কে, তার শ্বশুরবাড়ি এলাকা পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার বকসির ঘটিচোড়া গ্রাম থেকে থানা পুলিশ গ্রেফতার করেন। জানা যায় উক্ত ব্যক্তি শ্বশুর বাড়ি এলাকায় বিগত ৫ আগস্ট এর পর থেকে উক্ত ভুয়া পরিচয় বহন করে দুটি বিবাহ করেন এবং শ্বশুর বাড়ি এলাকায় সেনাবাহিনীতে চাকুরী দেয়ার কথা বলে হাসি রানী দাস,স্বামী কৃষ্ণ চন্দ্র দাস,গ্রাম বকসির ঘটিচোরা, থানা মঠবাড়িয়া এর নিকট হতে ৫০ হাজার টাকা দাবি করে ১৫০০০ টাকা নগদ হাতিয়ে নেয় বলে জানা যায়। উক্ত প্রতারক শ্বশুর বাড়ি এলাকায় বিভিন্ন চা দোকানে আর্মির বড় অফিসার বলে পরিচয় প্রদান করেন এবং মঠবাড়িয়া সেনা ক্যাম্পে তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন বলে জানা যায়। উল্লেখ্য,তিনি বর্তমানে মঠবাড়িয়া থানা পুলিশের হেফাজতে থানায় আটক আছেন। তার নামে এখনো কোনো মামলা হয়নি। মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews