বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট কৃষকের মৃত্যু,দ্রুত উদ্ধার অভিযানে মানবিকতার নজির ফায়ার সার্ভিসের; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযান:১৫০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার; পিরোজপুর সদর থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত ও ডাকাত সর্দার মিটু শেখ ঢাকায় গ্রেফতার; দুর্গাপুর উপজেলায় মোবাইল কোর্টের অভিযান: ১ হাজার মিটার নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে বিনষ্ট; শিশুর হাতে চারা, সবুজ ভবিষ্যতের প্রত্যয়—মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ আত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার; কবিতা ; শরৎ কাল; নেছারাবাদে ৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার; মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি; এনায়েতপুরে অবৈধ বালু উত্তোলনে বাধা: ফলের দোকান ও স-মিলে হামলা, ১৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে ৩ মামলা; জনবল সংকটে খুঁড়িয়ে চলছে মোহনপুর প্রাণিসম্পদ দপ্তর, কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন খামারিরা; দেবিদ্বারে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি; দেবিদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায় শ্রমিকলীগ নেতা নুরুল ইসলাম গ্রেপ্তার ; মনোহরদী পৌরসভাকে নান্দনিক ও আধুনিক করার অঙ্গীকার দোলনের; আত্রাইয়ের শাহাগোলা স্টেশনে ট্রেন আসে-যায়, বাজে না ঘণ্টা; মান্দায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও মাদকবিরোধী সচেতনতা নিয়ে মতবিনিময়; দেবিদ্বারে আব্দুল্লাহপুর হাজী আমির উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ; মাদ্রাসায় যাওয়ার পথে দুই কিশোরী উধাও, চার দিনেও মেলেনি সন্ধান; নবযোগদানকৃত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন জেলা প্রশাসক;

রাজৈর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও মালেক মেমোরিয়াল স্কুলে দুদকের অভিযান;

  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পঠিত



রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি ;

মাদারীপুর জেলাধীন রাজৈর উপজেলার মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ভবন নির্মানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয় ও নুন্দী গ্রামে অবস্থিত মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় অফিসে অভিযান পরিচালনা করেন দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান বুলবুল। তিনি বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাজৈর উপজেলার নুন্দী গ্রামে অবস্থিত মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মান প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
অভিযান চলাকালে জানা যায়, মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মান প্রকল্পে অর্থের বিনিময়ে অপেশাদার ঠিকাদার নিয়োগ, নানা অনিয়ম দুর্নীতির কারণে ভবনের কাজ দীর্ঘদিন বন্ধ থাকা এবং মারুফ ইন্টারন্যাশনাল লিমিটেডের এ কাজে পূর্ব অভিজ্ঞতা নাই বলে অভিযোগ আনা হয়েছে। মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ভবন নির্মান ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ কোটি টাকা। অভিযোগে ভিত্তিতে এ ভবন নির্মানে পাইলিং থাকার কথা রয়েছে ৭০ ফিট অথচ দেওয়া হয়েছে ৩০ ফিট এবং পাই থাকার কথা রয়েছে ৫৪টি, সেখানে দেওয়া হয়েছে ৪৯টি। এটা বড় ধরনে অনিয়ম।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আখতারুজ্জামান বুলবুল বলেন, মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মান প্রকল্পে অর্থের বিনিময়ে অপেশাদার ঠিকাদার নিয়োগ, নানা অনিয়ম দুর্নীতির কারণে ভবনের কাজ দীর্ঘদিন বন্ধ থাকা এবং মারুফ ইন্টারন্যাশনাল লিমিটেডের এ কাজে পূর্ব অভিজ্ঞতা নাই বলে অভিযোগ পেয়েছি। এ বিষয়গুলো টেকনিক্যাল বিষয়, ল্যাব টেষ্ট করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া প্রতিটি দপ্তরের বিরুদ্ধে আসা অভিযোগের ফাইলপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে কিছু ক্ষেত্রে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে শীঘ্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews