শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বদলগাছীতে অবৈধ স’মিলের দৌরাত্ম্য, উজাড় হচ্ছে সবুজ; আত্রাইয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালিত,আলোচনা সভায় শহীদদের প্রতি শ্রদ্ধা ; নওগাঁয় নিখোঁজ শতবর্ষী বৃদ্ধার মরদেহ উদ্ধার,৩৬ ঘণ্টা পর মিলল সন্ধান; দেবিদ্বারে বিএনপির নবগঠিত কমিটিকে বরণ ও জুলাই শহীদদের স্মরণে দোয়া; নতুন সাজে যাত্রা শুরু করল পপুলার ডায়াগনস্টিক সেন্টার; কাউখালীতে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত; রায়গঞ্জে নতুন সুরের ডাক: বারবার কারা নির্যাতিত নেতা আবু শামা সরকারের নেতৃত্বে পরিবর্তনের স্বপ্ন দেখছে চান্দাইকোনা; কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫; কুমিল্লায় শিশু নির্যাতন মামলায় বিল্লালের মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা; কালকিনিতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা;

রূপগঞ্জে ভূলতা হাইওয়ে পুলিশের সেবা সপ্তাহ পালন;

  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৯ বার পঠিত

স্টাফ রি‌পোর্টার;

‘সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক’ এই শ্লোগানকে সামনে রেখে হাইওয়ে পুলিশের সেবা সপ্তাহ পালন করেছে গাজীপুর রিজিওনের আওতাধীন নারায়ণগঞ্জ সার্কেলের ভুলতা হাইওয়ে পুলিশ। প্রতিদিন সকাল থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত সেবা সপ্তাহ উপলক্ষে ভুলতা হাইওয়ে ফাড়ির অধীনে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা- সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে নানাবিধ কার্যক্রম পরিচালনা করা হয়।

ভুলতা হাইওয়ে ফাড়ির অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আশ্রাফ মোল্লার নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন,এস আই রাহাদ,এস আই রিপন,এ এস আই রুবেল,সেচ্ছাসেবক টিম লিডার রাকিব হাসান বাদল,সাংবাদিক নিজাম আহমেদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সেবা সপ্তাহ উপলক্ষ্যে সাধারণ মানুষকে সচেতন করতে র‍্যালী, পথসভা, মাইকিং, চালক ও হেল্পারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করা হয়।
এছাড়াও হ্যালো এইপি অ্যাপের মাধ্যমে হাইওয়ে পুলিশের জরুরি সেবা গ্রহন সম্পর্কে সেবাগ্রহীতাদেরকে অবহিত করা হয়।
ভূলতা হাইওয়ে ফাড়ির অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আশ্রাফ মোল্লা জানান, গত ১৩ ফেব্রুয়ারী থেকে হাইওয়ে পুলিশের সেবা সপ্তাহ কার্যক্রম শুরু হয়েছে। সেবা সপ্তাহ উপলক্ষে ভূলতা হাইওয়ে ফাড়ির উদ্যোগে সাধারণ মানুষকে সচেতন করতে র‍্যালী, পথসভা, মাইকিং, চালক ও হেল্পারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করা হয়েছে। ‘সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক’ এই শ্লোগানকে সামনে রেখে আমরা জনসাধারনের সেবায় নিয়োজিত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews