শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বদলগাছীতে অবৈধ স’মিলের দৌরাত্ম্য, উজাড় হচ্ছে সবুজ; আত্রাইয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালিত,আলোচনা সভায় শহীদদের প্রতি শ্রদ্ধা ; নওগাঁয় নিখোঁজ শতবর্ষী বৃদ্ধার মরদেহ উদ্ধার,৩৬ ঘণ্টা পর মিলল সন্ধান; দেবিদ্বারে বিএনপির নবগঠিত কমিটিকে বরণ ও জুলাই শহীদদের স্মরণে দোয়া; নতুন সাজে যাত্রা শুরু করল পপুলার ডায়াগনস্টিক সেন্টার; কাউখালীতে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত; রায়গঞ্জে নতুন সুরের ডাক: বারবার কারা নির্যাতিত নেতা আবু শামা সরকারের নেতৃত্বে পরিবর্তনের স্বপ্ন দেখছে চান্দাইকোনা; কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫; কুমিল্লায় শিশু নির্যাতন মামলায় বিল্লালের মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা; কালকিনিতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা;

রূপগঞ্জে মহাসড়ক দখলমুক্ত করতে মাঠে উপজেলা প্রশাসন;

  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২৭২ বার পঠিত

ডেক্স রি‌পোর্টার;

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ভুলতা গাউছিয়া গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশের দীর্ঘ দিনের অবৈধ স্থাপনা ও দোকান পাট উচ্ছেদ করে ঢাকা -সিলেট মহাসড়কের যানজট নিরসন ও সড়ক দখলমুক্ত করতে মাঠে নেমেছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। গতকাল ২৯ জানুয়ারি সোমবার উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলের নেতৃত্বে রূপগঞ্জ থানা পুলিশ, ভুলতা ফাঁড়ি পুলিশ ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমন সরকার, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ আলী আশরাফ মোল্লা, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিনসহ স্থানীয় জনপ্রতিনিধিসহ মার্কেট ও বাজারের প্রতিনিধিরা।
অভিযানে মহাসড়কে থাকা সবজি, ফল, কাপড়, মাছসহ বিভিন্ন ধরনের সহস্রাধিক দোকান পাট উচ্ছেদ করে। এসময় উপজেলা প্রশাসন সকল ব্যবসায়ীদের ১ সপ্তাহের মধ্যে দোকান পাট ও মালামাল সরিয়ে নিতে নির্দেশ দেন।

তাং- ২৯-০১-২৪ইং
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews