বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু;

সাতক্ষীরায় ৩ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসবের উদ্বোধন;

  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৫ বার পঠিত




স্টাফ রি‌পোর্টার;

গ্রাম বাংলার পিঠাপুলির স্বাদ ও লোক সাংস্কৃতি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সাতক্ষীরা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে শুরু হয়েছে পিঠা-পুলির আয়োজন নিয়ে জাতীয় পিঠা উৎসব।

জেলা শিল্পকলা একাডেমী চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ৩ দিনব্যাপী এ পিঠা উৎসবের উদ্বোধন করেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

সাতক্ষীরা জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সনাক সাতক্ষীরা’র সভাপতি হেনরী সরকার, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান মিল্টন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলার সভাপতি বিশিষ্ট সংগীত শিল্পী আবু আফ্ফান রোজবাবু, সাধারণ সম্পাদক শামীমা পারভীন রত্না, সাবেক মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, বর্ণমালা একাডেমির পরিচালক নাহিদা পারভীন পান্না প্রমুখ।

বক্তরা বলেন, পিঠা বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। তবে নগরায়নের প্রভাবে আজ তা অনেকটাই বিলুপ্তির পথে। এক সময় বাঙালির যে কোনও উৎসব আনন্দে মিশে থাকত রকমারি পিঠা, আজ অনেকটাই হারিয়ে যেতে বসেছে এ ঐতিহ্য। অথচ এটি বাঙ্গালির সংস্কৃতির ঐতিহ্যর সাথে মিলেমিশে ছিল। তাই নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে বেশি বেশি এই ধরনের উৎসবের আয়োজন করতে হয়।

পিঠা স্টলে স্টলে পিঠার পসরা সাজিয়ে চলছে বিকিকিনি। বাহারি রঙের সঙ্গে বৈচিত্র্যময় ডিজাইন ও নকশায় অনন্য হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews